বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম
মিল্কভিটা চেয়ারম্যান শাতিল ও তার সিন্ডিকেটের বিরুদ্ধে অর্থ লোপাটের অভিযোগ সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠান সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ‘সাতক্ষীরা কমিউনিটি গ্রুপ’র পোস্টার ও লিফলেট ক্যাম্পেইন অনুষ্ঠিত গোপালগঞ্জে কোটালীপাড়ায় ১৬৪ পিস নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস প্রবাসীদের জরুরি নির্দেশনা দিলো কাতার, না মানলে শাস্তি শনিবার খুলনা বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় ঐক্যজোট প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর প্রস্তাব পর্যালোচনা করছে সরকার: সংসদে এক ম্যাচে যত রেকর্ড গড়লেন মেসি কালিয়াকৈরে বৃষ্টির পানিতে প্লাবিত ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, যানবাহন চলাচলে ধীরগতি গোপালগঞ্জে ওভারটেক করতে গিয়ে ত্রিমুখী সংঘর্ষ: প্রাণ হারালেন ১, আহত ৩০

মাসিক তিন হাজার টাকা আর্থিক সহায়তা পাবে ঢাবির নারী শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অনাবাসিক নারী শিক্ষার্থীদেরকে আগামী ফেব্রুয়ারি মাস থেকে ৩ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত হ‌ওয়া এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক এম জাহাঙ্গীর আলম চৌধুরী।

সংবাদ সম্মেলনে অধ্যাপক এম জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, যেসব নারী শিক্ষার্থী হলে থাকার যোগ্য কিন্তু আমরা তাদের সিট দিতে পারছি না তাদেরকে প্রতি মাসে ৩ হাজার করে আর্থিক সহায়তা দেওয়া হবে। মেয়েদের পাঁচটি হলে যারা নতুন করে আবেদন করেছে তাদের মধ্যে থেকে অনেককেই সিট দিয়েছি। কিন্তু যাদের দিতে পারিনি তাদের যাচাই-বাছাই করে এই আর্থিক সহায়তা দেওয়া হবে।

কোষাধ্যক্ষ বলেন, মেয়েদের হল নতুন নির্মাণের জন্য যে প্রকল্প নেওয়া হয়েছে তা বাস্তবায়ন হতে প্রায় তিন বছর সময় লাগবে। তাই আমরা ঢাবির আশেপাশে বিভিন্ন হোস্টেলগুলোতে খবর নিয়ে জানতে পেরেছি একটা সিটের জন্য অন্তত ২৫০০ টাকার মতো লাগে। তাই আমরা ৩ হাজার করে টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এই প্রক্রিয়ায় প্রতিটি হল থেকে যাচাই-বাছাই করে একটা তালিকা করা হবে। সেই অনুসারে এই সহায়তা প্রদান করা হবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: