শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম
সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল ২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ধনবাড়ী-বাজিতপুর সড়ক গিলে খাচ্ছে পুকুরে,জন-দুভোর্গ চরমে! নড়াইলের লোহাগড়া এম কে মিতালী মাধ্যমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়াকে ফেনীতে সংবর্ধনা কুয়েতে চীনা প্রতিষ্ঠানের ভবনে ইরানের হামলা, নিহত ১ ‘শেখ হাসিনাকে কপি করবেন না’, বিএনপিকে নাহিদ ইসলামের আহ্বান সিঙ্গাপুর থেকে এলএনজি আমদানিতে ব্যয় প্রায় ৯৫০ কোটি টাকা মুন্সীগঞ্জে সনাকের সাথে জেলা প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষের সভা সেবার মানোন্নয়নে বিভিন্ন সুপারিশ উপস্থাপন নড়াইলের লোহাগড়ায় নবাগত নির্বাহী কর্মকর্তার যোগদান

রাজশাহীতে ভ্যাট কমানোর দাবিতে মানববন্ধন

রাজশাহী থেকে আব্দুল আলিম : রেঁস্তোরায় ১৫ শতাংশ ভ্যাট কমিয়ে তিন শতাংশ করার দাবিতে মানববন্ধন করেছেন রাজশাহীর রেস্তোরাঁ মালিক-শ্রমিকরা।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে নগরীর জিরো পয়েন্টে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির রাজশাহী জেলা শাখা এ মানববন্ধনের আয়োজন করে।

তাদের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে স্ট্রিটফুডসহ সব প্রতিষ্ঠানকে ভ্যাটের আওতায় আনা, সম্পূরক শুল্ক (এসডি) প্রত্যাহার, ভ্যাট আদায়ের নামে মামলা ও প্রিভেনটিভ ভীতি প্রদান বন্ধ করা।

মানববন্ধনে সংগঠনটির রাজশাহী জেলার সভাপতি রিয়াজুর রহমান খান ও সাধারণ সম্পাদক মাসুদুর রহমান রিংকুসহ মহানগরী ও জেলার বিভিন্ন রেস্তোরাঁর মালিক-শ্রমিকরা অংশ নেন। দ্রুত দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: