বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন

শিরোনাম
নেপালকে ১৬০ কোটি ডলার দিয়ে কি নতুন সম্পর্কের সূচনা করছে ভারত হাসান নেওয়াজ: পাকিস্তানের নতুন ভরসা বাংলাদেশের ওপর নতুন মার্কিন শুল্ক হতে পারে ১৮% পর্যন্ত বড় বোন শাবনাজকে নিয়ে মজার এক বিভ্রান্তির কথা জানালেন মৌ আইওয়ায় মজুত ছিল বিপুল পরিমাণ বিষাক্ত বিস্ফোরক, ১২০ কিমি পর্যন্ত দূষণের শঙ্কা মানবাধিকারকর্মী পরিচয়ে টাকা আদায়, নারীকে অনৈতিক প্রস্তাবের অভিযোগ সাফা-তৌসিফের কি নতুন কাজ আসবে? ফুটপাত দখলকারীদের নাম শুনে ওসিকে ফোন দিলেন প্রশাসক, বললেন ‘ওদেরকে ধরবা আজকে’ দেয়ালে শেখ মুজিবের ছবি, প্রধান শিক্ষকের কক্ষে তালা গোপালগঞ্জে নির্মানাধীন নারীর বাড়ি গুঁড়িয়ে দিয়ে লুটপাট, ভুক্তভোগী পরিবারে চরম আতঙ্ক

আইফোন ১৭-তে যেসব পরিবর্তন আসতে পারে

সেপ্টেম্বরে বাজারে আসতে পারে আইফোন ১৭। তবে আইফোন ১৬ লঞ্চ হওয়ার পরই নানান জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে আইফোন ১৭ নিয়ে। আসন্ন আইফোন ১৭ সম্পর্কে কিছু তথ্য এরই মধ্যে ইন্টারনেটে ঘোরাফেরা করছে। কোয়ালিটির পাশাপাশি আইফোন ১৭ এবং আইফোন ১৭ প্রো-এর ক্যামেরা স্পেসিফিকেশনে পরিবর্তন আসতে পারে।

টেক বিশেষজ্ঞরা মনে করছেন, আইফোন ১৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তন করতে পারে অ্যাপল। শুধু ব্যাক ক্যামেরা সেন্সরেই নয়, ফ্রন্ট সেলফি ক্যামেরাতেও নতুন প্রযুক্তির ছোঁয়া থাকতে পারে।

প্রতি বছর সেপ্টেম্বর মাসে আইফোনের নতুন সিরিজ লঞ্চ করে অ্যাপল। সেই অনুযায়ী, এ বছরের সেপ্টেম্বরে আইফোন ১৭ সিরিজ বাজারে আসার সম্ভাবনা রয়েছে। তবে এখনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। অনুমান করা হচ্ছে, ১৩ বা ১৫ সেপ্টেম্বর বিশ্ব জুড়ে আইফোন ১৭ সিরিজের গ্লোবাল লঞ্চ ইভেন্টের আয়োজন করবে অ্যাপল।

ডিজাইনে চমক থাকবে বলেই মনে করা হচ্ছে। শোনা যাচ্ছে, আইফোন ১৭ এয়ার হতে চলেছে সবচেয়ে পাতলা আইফোন। এই সিরিজের সব মডেলেই প্রিমিয়াম গ্লাস ও অ্যালুমিনিয়াম বডি। লুক বদলে যাবে অনেকটা। ওজনও আগের চেয়ে হালকা হবে।

আইফোন ১৭ প্রো ম্যাক্সে ৬.৯ ইঞ্চির ওএলইডি ডিসপ্লে, আইফোন ১৭ প্রো-তে ৬.৩ ইঞ্চির এবং আইফোন ১৭ এয়ারে ৬.৬ ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে। আইফোন ১৭ এবং আইফোন ১৭ এয়ারে থাকতে পারে এ১৯ চিপ। আর আইফোন ১৭ প্রো এবং প্রো ম্যাক্সে এ১৯ প্রো চিপ।

স্ট্যান্ডার্ড মডেলগুলোতে ৮জিবি র‍8্যাম, আর প্রো ও প্রো ম্যাক্স মডেলে ১২জিবি র‍্যাম থাকতে পারে। সব মডেলেরই রিফ্রেশ রেট থাকবে ১২০ হার্জ। আইফোন ১৭ প্রো ম্যাক্সে ট্রিপল ৪৮এমপি ক্যামেরা সেটআপ থাকতে পারে বলে শোনা যাচ্ছে। অন্যান্য মডেলগুলোতে থাকতে পারে ২৪এমপি ফ্রন্ট ক্যামেরা।

সূত্র: টেক অ্যাডভাইজার


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: