শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম
আলবার্টার স্বাধীনতা ইস্যুতে বাংলাদেশি অভিবাসীদের কেন এ অবস্থান? বগুড়ায় সার ডিলার নিয়োগে ধীরগতি, তালিকার অপেক্ষায় ১১ উপজেলা বিপুল অর্থ ব্যয়ে ১৪ বছর ধরে চলে গাজীপুরের বিআরটি প্রকল্প, শেষ মুহূর্তে বাতিল নতুন ঋণেও আইএমএফের পুরোনো শর্ত, রাজস্ব সংস্কার কতটা এগোল সকালেই পড়ুন আলোচিত ৫ খবর দুই থানার দায়িত্ব এড়ানোর সুযোগ নেই পৃথিবীর একটি মাত্র দেশ নিজেদের সব খাবার নিজেরাই উৎপাদন করে পত্রিকা: ‘জামায়াত সংশ্লিষ্টতায় প্রধানমন্ত্রীর সফরে রাষ্ট্রদূত বাদ’ ফল ফ্যাশনে মিথিলার চমক, নিউইয়র্কের রাস্তায় উষ্ণতা ছড়ালেন দুই লুকে নেটফ্লিক্সে মোশাররফ করিম অভিনীত দুই সিরিজ

রাজধানীর খিলক্ষেতে বাসের ধাক্কায় গুরুতর আহত সাংবাদিক

নিউজ ডেস্ক : বাংলানিউজ টোয়েন্টিফোর’র জ্যেষ্ঠ প্রতিবেদক একরামুদ্দৌলা (৩৫) রাজধানীর খিলক্ষেতে বাসের ধাক্কায় তার পাঁজরের পাঁচটি হাড় ভেঙে গেছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে খিলক্ষেতে লা মেরিডিয়ান হোটেলের সামনে ফ্লাইওভারের নিচে এই দুর্ঘটনা ঘটে।

একরামুদ্দৌলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. সেলিম ও আজিজুল ইসলাম জানান, লা মেরিডিয়ান হোটেলের সামনের ফ্লাইওভারের নিচ দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন তিনি। এ সময় তার সামনে একটি ও পেছনে একটি বাস ছিল। সামনের বাসটি হঠাৎ ব্রেক করলে তিনিও ব্রেক করেন। তখন পেছনের বাসটি ব্রেক করতে করতে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তখন ওই বাসের সামনের চাকার নিচে পড়ে মোটরসাইকেলটি। আর তিনি বাসের নিচে ঢুকে যান। এতে তার বুকের ডান পাশে মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়।

সাংবাদিক একরামুদ্দৌলাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে বাংলাদেশ মেডিকেলে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই তাকে ভর্তি করানো হয়।

এ বিষয়ে বাংলানিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক আবাদুজ্জামান শিমুল জানান, একরামুদ্দৌলা থাকেন মিরপুরে। কোনো কাজে তিনি মোটরসাইকেল নিয়ে খিলক্ষেত দিয়ে যাচ্ছিলেন। তখনই তুরাগ পরিবহনের একটি বাসের ধাক্কায় দুর্ঘটনার শিকার হন তিনি। বাসটি জব্দ করেছে পুলিশ। তবে এর চালক পালিয়ে গেছে।

আবাদুজ্জামান শিমুল আরও জানান, বাসের ধাক্কায় একরামুদ্দৌলার পাঁজরের পাঁচটি হাড় ভেঙে গেছে। জরুরিভাবে তাকে রক্ত দেওয়া হচ্ছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: