শনিবার, ১৬ মে ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন

শিরোনাম
বিগত ১৭বছর শিক্ষাকে নিয়ে রাজনীতি করা হয়েছে: এমপি খায়ের ভূঁইয়া গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি রনি, সাধারণ সম্পাদক বাঁধন ধনবাড়ীতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেপ্তার জাতীয় ইশতেহার থেকে বাস্তবতা: তারেক রহমানের নতুন সংগ্রামের ডাক ও আগামীর বাংলাদেশ ফুলবাড়ীতে হারভেস্টার ভাড়ায় নৈরাজ্য, সরকারি দর ৭ হাজার হলেও গুনতে হচ্ছে ১২ হাজার নড়াইলে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু চৌদ্দগ্রামে মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে ছাত্র নির্যাতনের অভিযোগ, থানায় মামলা মিজানুর রহমান সিনহার মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বাজেটে ফ্যামিলি কার্ডে বড় বরাদ্দের ঘোষণা প্রধানমন্ত্রীর নোয়াখালী সুবর্ণচরে উচ্ছেদকৃত খাস জায়গায় দোকান ভিটি পুনঃনির্মাণ, প্রশাসন গুড়িয়ে দিলেন দোকান ভিটি

লক্ষ্মীপুর পৌর ৬নং ওয়ার্ড যুব সংঘের উদ্বোধন

লক্ষ্মীপুর প্রতিনিধি : মাদক নয়, ক্রীড়া ও সামাজিক উন্নয়নের প্রত্যয়ে যাত্রা শুরু করলো লক্ষ্মীপুর পৌর ৬নং ওয়ার্ড যুব সংঘ। গতকাল শুক্রবার সন্ধ্যায় পৌর ৬নং ওয়ার্ড সোনালী কলোনী এলাকায় সংগঠনটির কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের মাধ্যমে এর কার্যক্রম শুরু হয়।

সংগঠনটির আহ্বায়ক আবুল কালাম সমিরের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, স্থানীয় পৌর কাউন্সিলর আবুল খায়ের স্বপন, লক্ষ্মীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ও সমাজ সেবক ডাঃ জয়নাল আবেদিন, এলাকার গন্যমান বিল্লাহ হোসেন, বাইতুর মামুর জামে মসজিদের খতিব মাও. হারুন উর রশিদ, মোয়াজ্জেম মাও. মহসিন, সংগঠনটির উপদেষ্টা ফয়েজ আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন, সংগঠনের সদস্য সাংবাদিক রাকিব হোসাইন রনি।

এসময় স্থানীয় গন্যমান্যসহ যুব সমাজের লোকজন উপিস্থত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা যুব সমাজের উদ্দেশ্যে মাদক ও কিশোর গ্যাং বিরুদ্ধে সোচ্ছার ও একটি আদর্শ সমাজ গঠনের উপর দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে স্থানীয় এলাকাবাসী ও সংগঠনোর উদ্দেশ্যে দোয়া করেন স্থানীয় মসজিদের খতিব।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: