শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন

শিরোনাম
ফুলবাড়ীর দিকে তাকালেই তারা কয়লা ছাড়া কিছুই দেখে না: -অধ্যাপক আনু মুহাম্মদ সাটুরিয়ায় ভেজাল ডিএপি সার বিক্রি, ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা চৌদ্দগ্রামে ক্ষতিগ্রস্ত পরিবারের নিকট গৃহ হস্তান্তর উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা কুলাউড়ায় কংক্রিট ভাঙার গাড়ি উল্টে ১ শ্রমিক নিহত, আহত ৩ নড়াইলের লোহাগড়া মরিচ পাশা মাধ্যমিক বিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা উদযাপন উপলক্ষ্যে জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয় পরিচ্ছন্ন কালিগঞ্জ গড়ার প্রত্যয়ে ঐতিহ্যবাহী নাজিমগঞ্জ বাজারে ডাস্টবিন বিতরণ গঙ্গার তীরে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, ২ ভারতীয় পাইলট নিহত ‘শহিদ আবু সাঈদ স্ট্যান্ড’ নিয়ে বিসিবির বিবৃতি নেপালের বন্যায় স্ত্রীসহ আটকা বাঙালি অভিনেতা খরাজ মুখোপাধ্যায়

হাতিয়ায় নদীর পাড় ভেঙ্গে চাপা পড়ে কিশোরের মৃত্যু

গিয়াস উদ্দিন রনি,নোয়াখালী : নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় নদীর পাড় ভেঙ্গে মাটি চাপা পড়ে সাহাব উদ্দিন (১৩) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে উপজেলার ২নং চানন্দী ইউনিয়নের মোল্লা গ্রামের রুহুল আমিনের ছেলে।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার চানন্দী ইউনিয়নের জনতা বাজার ঘাট সংলগ্ন পূর্ব পাশে মেঘনা নদীর পাড়ে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় প্রতিবেশী ও উদ্ধারকারী নেওয়াজ জানান, নিহত সাহাব উদ্দিন সকাল পৌনে ১০টার দিকে মেঘনা নদীর পাড়ে বড়শি দিয়ে মাছ ধরতে যায়। বড়শি দিয়ে মাছ ধরার সময় হঠাৎ করেই নদীর পাড় ধসে পড়ে মাটির নিচে চাপা পড়ে সে। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে মাটির নিচ থেকে চাপা পড়া অবস্থায় তাকে উদ্ধার করে পল্লী ডাক্তারের কাছে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

হাতিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে দুপুর ১টার দিকে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো যাবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: