শনিবার, ২৭ Jun ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন

শিরোনাম
সরকারি বিদ্যুৎ কোম্পানিতে চাকরির সুযোগ, ৭ পদে নিয়োগ দেবে ইজিবি ৪৩তম বিসিএসের নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ চীনের সক্ষমতা ও সম্ভাবনা অনেক, প্রশ্ন হলো কতটা কাজে লাগাতে পারব: মুন্সি ফয়েজ আহমেদ পবিত্র আশুরা আজ রাজধানীর বাজারে নিত্যপণ্যের দামে স্বস্তি নেই আজও অর্ধাঙ্গিনী’র ট্রেলার প্রকাশ, আবেগঘন বার্তা জয়ার এক মাসের মধ্যে দানের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছ ও যৌক্তিক পদ্ধতির সুপারিশ করবে কমিটি চাঁদখালী বাজার বণিক সমিতি ইস্যুতে বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শ্যামনগর উপজেলা শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত নিউইয়র্কে একই পরিবারের ৬ জনের রহস্যজনক মৃত্যু

মতলবে স্কুল ছাত্রী ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার এক

শহিদুল ইসলাম খোকন, মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি : মতলব দক্ষিণ উপজেলায় দক্ষিণ ডিঙাভাঙা গ্রামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী (১২) ধর্ষণের শিকার হয়েছে।এই অভিযোগে মেয়েটির মা মতলব দক্ষিণ থানায় গত শুক্রবার মামলা করেছেন ।

গত ৫ সেপ্টেম্বর ছাত্রীটি ধর্ষণের শিকার হয়। পুলিশ মামলার আসামি আনোয়ার হোসেনকে শুক্রবার রাতে ঢাকা থেকে গ্রেপ্তার করে নিয়ে আসে।

জানা যায়, ছাত্রীর বাড়ি উপজেলার উপাদী দক্ষিণ ইউনিয়নে। সে স্থানীয় ডিঙ্গাভাঙা উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে পড়ে। অভিযুক্ত আনোয়ার হোসেন এবং ছাত্রীটি একই বাড়ির বাসিন্দা। আনোয়ার পেশায় একজন রিকশা চালক।

এলাকাবাসীরা জানান, গত ৫ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২টায় ছাত্রীটি তার বাড়ির পাশে একটি গাছ থেকে পেয়ারা পারছিল। সে সময় সেখানে গিয়ে ছাত্রীটিকে কৌশলে ডেকে আনোয়ার পাশের একটি নতুন নির্মিত দালানের পেছনে নিয়ে যায়। সেখানকার একটি অব্যবহৃত খোলা টয়লেটে নিয়ে সে মুখ চেপে ছাত্রীটিকে ধর্ষণ করেন । এ সময় ছাত্রীটির চিৎকারে আশপাশের লোকজন সেখানে এগিয়ে এলে আনোয়ার দৌড়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন ছাত্রীটিকে উদ্ধার করে তার বাড়িতে নিয়ে আসেন।

ছাত্রীটির মা তাকে (ছাত্রী) ওই দিন চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা করান।

পারিবারিক সম্মান ও মেয়েটির ভবিষ্যতের কথা চিন্তা করে প্রথমে কয়েক দিন ঘটনাটি চেপে স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করেন পরিবারের লোকেরা। এতে কাজ না হওয়ায় গত শুক্রবার দুপুরে রিকশাচালক আনোয়ার হোসেনকে আসামি করে মতলব দক্ষিণ থানায় ধর্ষণের আইনে মামলা করেন ওই ছাত্রীর মা। মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে শুক্রবার রাত নয়টায় পুরান ঢাকার হোসেনী দালান এলাকার একটি বাড়ি থেকে আনোয়ারকে গ্রেপ্তার করে মতলব দক্ষিণ থানার পুলিশ।

মতলব দক্ষিণ থানার ওসি স্বপন কুমার আইচ বলেন, ডাক্তারি পরীক্ষা শেষে মেয়েটিকে পরিবারের জিম্মায় রাখা হয়েছে। মামলার গ্রেপ্তারকৃত আসামি আনোয়ারকে শনিবার চাঁদপুর বিজ্ঞ আদালতে হাজির করলে বিচারক তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: