শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন

শিরোনাম
তিন দিন পর স্বাভাবিক হচ্ছে গোপালগঞ্জ ফল খাওয়ায় বিশেষজ্ঞ ছিল ‘নরকের মুরগি’ খ্যাত ডাইনোসর ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা মূল্যস্ফীতি কমাবে: গভর্নর আমবয়ানের মধ্য দিয়ে গাইবান্ধায় ৩ দিনের জেলা ইজতেমা শুরু ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসররা সক্রিয় হয়েছে: রিজভী নিয়ামতপুরে পিকআপসহ ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার ভবিষ্যতের শিক্ষাব্যবস্থা হবে এআই-নির্ভর: শিক্ষামন্ত্রী ২৪ ডিসেম্বর বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ, সেদিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই: শিক্ষামন্ত্রী জনগণ যেটা চাইবে, সরকার সেটাই সিদ্ধান্ত নেবে: আইজিপি রায় অনুযায়ী রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নিতে হবে: পররাষ্ট্রমন্ত্রী

শ্রীপুরে অটোরিকশা ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২

সামস্উদ্দিন বাবর, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃগাজীপুরের শ্রীপুরে অটোরিকশা মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে চালক ও আরোহী নিহত হয়েছেন।রবিবার সন্ধ্যা দিকে উপজেলার শৈলাট গ্রামে অটোরিকশার সঙ্গে মোটরসাইকেল সংঘর্ষে দুই যুবক আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। রাতে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।নিহত মোটরসাইকেল চালক অনিক মন্ডল (২৫) উপজেলার গাজীপুর ইউনিয়নের শৈলাট গ্রামের মজিবর রহমানের ছেলে এবং নিহত মোটরসাইকেল আরোহী একই গ্রামের শামীম আল মামুনের ছেলে রিয়াদ মন্ডল (২২)।নিহতের চাচাতো ভাই মাজেদুর রহমান রায়হান বলেন, রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শৈলাট বাজার থেকে মোটরসাইকেলযোগে কাচিনা যাওয়ার পথে শিপ্রা গার্মেন্টসের সামনে পৌঁছালে একটি ট্রাককে সাইড দিতে গিয়ে অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অনিক ও রিয়াদ গুরুতর আহত হয়। পরে অনিককে উদ্ধার করে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতাল ও রিয়াদকে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রিয়াদ রাত সাড়ে ১০টার দিকে এবং অনিক রাত ১১টায় মারা যায়এ বিষয়ে জানতে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডলের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি রিসিভ করেননি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: