রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন

শিরোনাম
ফুটবল বিশ্বকাপে মাঠের ৯০ মিনিট ছাড়িয়ে অর্থনীতির যে মহাযজ্ঞ বাবার মৃত্যুর প্রতিশোধের অঙ্গীকার মোজতবা খামেনির বন্যার কারণে ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত নাজিমগঞ্জ বাজারের প্রবীণ মাংস ব্যবসায়ী আব্দুর রশিদ আর নেই পুরনো আইন দিয়ে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়, কার্যকর আইন আনছে সরকার: আবুল খায়ের ভূঁইয়া ফুলবাড়ীতে আমন চাষে তোড়জোড়, জলাবদ্ধতা থেকে চারা গাছ রক্ষায় দোগাছি তৈরিতে ব্যস্ত কৃষক গোপালগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার উজিরপুরের মোঃ শহিদুল ইসলাম লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে গাছের চারা বিতরণ ও ফলজ বাগান উদ্ধোধন কুমিল্লার সংরক্ষিত মহিলা সংসদ সদস্য রাশেদা বেগম হীরার সঙ্গে কামরুল হুদার সাক্ষাৎকার

নতুন লুকে পুরোনো বাইক আনলো রয়্যাল এনফিল্ড

রয়্যাল এনফিল্ড বাইকের জগতে সবচেয়ে জনপ্রিয় ব্র্যান্ড। একের পর এক বাইক বাজারে আনছে সংস্থাটি। এবার পুরোনো মডেলের বাইক নতুন লুকে আনলো বাজারে। যা এরই মধ্যে বাজারে জনপ্রিয়তা পেয়েছে। রয়্যাল এনফিল্ড গেরিলা ৪৫০-কে বাজারে নতুন রূপে হাজির করেছে সংস্থা।

এই বাইকের লুকে নতুন ছোঁয়া দিতে পিক্স ব্রোঞ্জ রঙের ভ্যারিয়ান্ট আনা হয়েছে বাজারে। আর তার সঙ্গেই আপনি পেয়ে যাবেন ড্যাশ ভ্যারিয়ান্টে স্মোক সিলভার রঙ যা আগে কেবলমাত্র বেস স্পেক অ্যানালগ ভ্যারিয়ান্টেই পাওয়া যেত।

আগের মতোই টপ মডেলে পাবেন কালার টিএফটি ডিসপ্লে, ব্লুটুথ কানেক্টিভিটি এবং গুগল ভিত্তিক নেভিগেশন। সব ভ্যারিয়েন্টেই পাবেন এলইডি লাইটিং এবং ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম।

এই বাইকটি এখন বাজারে মোট ৩টি ভ্যারিয়ান্টে পাওয়া যাচ্ছে যার দাম ও ফিচার্স আলাদা আলাদা। এর অ্যানালগ ভ্যারিয়ান্টের দাম মৌলিক ফিচার্স এবং সিলভার স্মোক রং আপনি পেয়ে যাবেন। রয়্যাল এনফিল্ড গেরিলার এই বাইকের মডেলের দাম ভারতে ২ লাখ ৩৯ হাজার টাকা। ড্যাশ ভ্যারিয়ান্টের দাম হতে পারে ২ লাখ ৪৯ হাজার টাকা এবং এতে ডিজিটাল ডিসপ্লে, পিক্স ব্রোঞ্জ ও স্মোক সিলভার কালার অপশন রয়েছে।

রয়্যাল এনফিল্ড গেরিলার ফ্ল্যাশ ভ্যারিয়ান্টের কথা বললে, এই ভ্যারিয়ান্টে আপনি পেয়ে যাবেন টিএফটি ডিসপ্লে, ব্লুটুথ কানেক্টিভিটি এবং বোল্ড কালার অপশন। বাইকটির এই ভ্যারিয়ান্টের সর্বোচ্চ দাম রয়েছে ২ লাখ ৫৪ হাজার টাকা।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: