শনিবার, ২৭ Jun ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন

শিরোনাম
সরকারি বিদ্যুৎ কোম্পানিতে চাকরির সুযোগ, ৭ পদে নিয়োগ দেবে ইজিবি ৪৩তম বিসিএসের নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ চীনের সক্ষমতা ও সম্ভাবনা অনেক, প্রশ্ন হলো কতটা কাজে লাগাতে পারব: মুন্সি ফয়েজ আহমেদ পবিত্র আশুরা আজ রাজধানীর বাজারে নিত্যপণ্যের দামে স্বস্তি নেই আজও অর্ধাঙ্গিনী’র ট্রেলার প্রকাশ, আবেগঘন বার্তা জয়ার এক মাসের মধ্যে দানের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছ ও যৌক্তিক পদ্ধতির সুপারিশ করবে কমিটি চাঁদখালী বাজার বণিক সমিতি ইস্যুতে বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শ্যামনগর উপজেলা শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত নিউইয়র্কে একই পরিবারের ৬ জনের রহস্যজনক মৃত্যু

বিএনপিকে পরবর্তী নির্বাচনের প্রস্তুতি নিতে বললেন কাদের

নিউজ ডেস্ক : আন্দোলনের হুমকি না দিয়ে বিএনপিকে পরবর্তী নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার সকালে সচিবালয়ে তার নিজ দপ্তরে সমসাময়িক বিষয়ে ব্রিফিংয়ে তিনি এ আহ্বান জানান।

বিএনপির উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দেশে এ মূহূর্তে আন্দোলনের বস্তুগত কোনও পরিস্থিতি বিরাজমান নেই, বিএনপির কোনও প্রস্তুতিও নেই। ক্ষমতার পালাবদল চাইলে, অন্য কোনও অলিগলি পথ না খুঁজে আগামী নির্বাচনের প্রস্তুতি নিন।

খালেদা জিয়ার মুক্তির জন্য নতুন করে আন্দোলনের হুমকি প্রসঙ্গে তিনি বলেন, গত দশ বছর ধরে আন্দোলনের হাঁক-ডাক শুনছি, দেশের জণগণ এখন তাদের আন্দোলনের সক্ষমতাও ইতোমধ্যে দেখে ফেলেছে।

ওবায়দুল কাদের বলেন, বাস্তবে ৫০০ লোক নিয়ে রাজপথে একটি মিছিলও এ পর্যন্ত বেগম জিয়ার জন্য বিএনপি করতে পারেনি- এ ব্যর্থতা তারা ঢাকবে কী করে?

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবিকতা প্রদর্শন করে খালেদা জিয়ার বয়সজনিত বিষয়টি বিবেচনায় নিয়ে প্রথমে ৬ মাস, পরে আরও ৬ মাস জামিনের মেয়াদ বাড়িয়েছেন। তাই বলে এটি বিএনপির আন্দোলনের ফসল নয়- এটি শেখ হাসিনার মহানুভবতা ও মানবিকতার উদাহরণ।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতারা আন্দোলনের ডাক দিয়ে শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে বসে থাকলে কর্মীরা আন্দোলন করবে কীভাবে?বিএনপির আন্দোলনের ডাক আষাঢ়ের তর্জন গর্জনই সার।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: