বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন

শিরোনাম
মুন্সীগঞ্জে সনাকের সাথে জেলা প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষের সভা সেবার মানোন্নয়নে বিভিন্ন সুপারিশ উপস্থাপন নড়াইলের লোহাগড়ায় নবাগত নির্বাহী কর্মকর্তার যোগদান চৌদ্দগ্রাম পৌরসভার লক্ষীপুর গ্রামে প্রবাসীর ঘরের ৯ ভরি স্বর্ণসহ ২০ লক্ষাধিক টাকার মালামাল লুট শাপলা চত্বরের মামলায় আত্মসমর্পণের ঘোষণা লতিফ সিদ্দিকীর মেট্রোরেলের নিরাপত্তা সুপারিশ বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি দেশে ফেরা নিয়ে নতুন তথ্য দিলেন সাকিব আল হাসান কেন জাপানে এত ঘন ঘন শক্তিশালী ভূমিকম্প হয়? এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই সৌভাগ্য: রাশেদ খাঁন নির্ভুল মানচিত্রই উন্নয়ন পরিকল্পনার গুরুত্বপূর্ণ ভিত্তি: প্রতিরক্ষা উপদেষ্টা কালিগঞ্জে গরুর ক্ষুরা ও পিপিআর রোগ প্রতিরোধে বিনামূল্যে টিকাদান

আহমদ শফীর জানাজায় জনগণের ঢল

নিউজ ডেস্ক : হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও আল-জামিয়াতুল তাহলিমা দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসার (হাটহাজারী মাদ্রাসা) সদ্যসাবেক মহাপরিচালক শাহ আহমদ শফীর জানাজায় স্মরণকালের সর্ববৃহৎ লোকসমাগম হয়েছে। শনিবার দুপুর ২টায় হাটহাজারী মাদ্রাসা ময়দানে তার জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় অংশ নিতে ফজরের নামাজের পর থেকেই হাটহাজারী ও পার্শ্ববর্তী উপজেলাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে স্রোতের মতো মানুষ আসতে থাকে হাটহাজারীতে। কওমী অনুসারীদের শীর্ষ ও শতবর্ষী এই আলেমকে একনজর দেখতে নামাজের আগেই মাদ্রসার আশপাশের এলাকা কানায় কানায় পূর্ণ হয়ে জনসমুদ্রে পরিণত হয়।

আহমদ শফীর বড় ছেলে মাওলানা ইউসুফ জানাজার নামাজে ইমামতি করেন। দুপুর ২টায় অনুষ্ঠিত জানাজার সময় আহমদ শফীর কফিন হাটহাজারী ডাক বাংলোয় রাখা হয়। জানাজা শেষে মাদ্রাসার কবরস্থানে তার লাশ দাফনের কার্যক্রম শুরু হয়।

এর আগে সকালে হেফাজত ইসলামের আমির শাহ আহমদ শফীর মরদেহ ঢাকা থেকে হাটহাজারীতে এসে পৌঁছায়।

উল্লেখ্য, আহমদ শফী শুক্রবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে রাজধানী ঢাকার আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। এর আগে মাদ্রাসাশিক্ষার্থীদের আন্দোলনের মুখে বৃহস্পতিবার সন্ধ্যায় হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালকের পদ থেকে পদত্যাগ করেন তিনি। এরপর ওইদিন রাতেই অসুস্থ হয়ে পড়লে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে অবস্থা অবনতি হওয়ায় শুক্রবার সন্ধ্যায় এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় নিয়ে আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: