শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন

শিরোনাম
তিন দিন পর স্বাভাবিক হচ্ছে গোপালগঞ্জ ফল খাওয়ায় বিশেষজ্ঞ ছিল ‘নরকের মুরগি’ খ্যাত ডাইনোসর ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা মূল্যস্ফীতি কমাবে: গভর্নর আমবয়ানের মধ্য দিয়ে গাইবান্ধায় ৩ দিনের জেলা ইজতেমা শুরু ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসররা সক্রিয় হয়েছে: রিজভী নিয়ামতপুরে পিকআপসহ ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার ভবিষ্যতের শিক্ষাব্যবস্থা হবে এআই-নির্ভর: শিক্ষামন্ত্রী ২৪ ডিসেম্বর বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ, সেদিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই: শিক্ষামন্ত্রী জনগণ যেটা চাইবে, সরকার সেটাই সিদ্ধান্ত নেবে: আইজিপি রায় অনুযায়ী রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নিতে হবে: পররাষ্ট্রমন্ত্রী

ইসরাইলের দিকে ছোড়া হুতির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পড়ল সৌদি আরবে

ইসরাইলকে লক্ষ্য করে ইয়েমেন থেকে হুতি বিদ্রোহী গোষ্ঠীর ছোড়া আন্তর্জাতিক ডেস্ক : একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সৌদি আরবে পড়েছে।

ইসরাইলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল এ খবর জানিয়েছে।

টাইমস অব ইসরাইলের প্রতিবেদন মতে, স্থানীয় সময় বুধবার (৯ এপ্রিল) রাত ৯টার দিকে ইসরাইলের দিকে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়। তবে এটি মাঝপথে সৌদি আরবে পড়ে। তবে ঠিক কোথায় পড়েছে তা প্রতিবেদনে স্পষ্ট করা হয়নি। সংবাদমাধ্যমটি আরও জানায়, ইসরাইলি সেনাবাহিনী ক্ষেপণাস্ত্রটি শনাক্ত করতে সক্ষম হয়। কিন্তু ইসরাইলে কোনো সাইরেন বাজানো হয়নি। কারণ ক্ষেপণাস্ত্রটি কোনো হুমকি তৈরি করেনি। সৌদি বা হুতি এই ক্ষেপণাস্ত্র নিয়ে কোনো মন্তব্য করেননি। তবে হুতি বুধবার জানায়, তারা ইসরাইলকে লক্ষ্য করে একটি ড্রোন হামলা চালিয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবরে গাজায় ইসরাইলি সামরিক আগ্রাসন শুরুর হওয়ার কয়েক সপ্তাহ পর থেকে হুতি লোহিত সাগর ও এর আশপাশের সমুদ্র অঞ্চলে ইসরাইল ও এর সঙ্গে সংশ্লিষ্ট দেশগুলোর জাহাজ লক্ষ্য করে হামলার পাশাপাশি ইসরাইলেও হামলা চালিয়ে আসছে। চলতি বছরের ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর লোহিত সাগরে আক্রমণ বন্ধ করে দেয় হুতি। কিন্তু গত মাসে ফিলিস্তিনের অবরুদ্ধ ওই ভূখণ্ডে মানবিক সহায়তার প্রবেশে বাঁধা এবং নতুন করে আগ্রাসন শুরুর জবাবে ইসরাইলে ফের হামলা শুরু করে গোষ্ঠীটি। টাইমস অব ইসরাইলের প্রতিবেদন মতে, গত ১৮ মার্চ গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে ইসরাইলি বাহিনীর নতুন আক্রমণ শুরু হওয়ার পর থেকে হুতিরা ইসরাইলের দিকে ১৮টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং দুটি ড্রোন নিক্ষেপ করেছে। তবে এর মধ্যে মাত্র ১০টি ক্ষেপণাস্ত্র ইসরাইলের আকাশে প্রবেশ করতে সক্ষম হয়ন। বাকিগুলো ব্যর্থ হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: