রবিবার, ১০ মে ২০২৬, ০১:৩২ অপরাহ্ন

শিরোনাম
মামলা প্রত্যাহার না করায় সাংবাদিককে কুপিয়ে জখম, আঙুল বিচ্ছিন্ন টঙ্গীবাড়িতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াৎ হোসেনকে সংবর্ধনা কালিয়াকৈরে ৮৪ কোটির টাকা ব্যয়ে নির্মিত হাইটেক পার্ক স্টেশন এখন মাদকসেবীদের দখলে সাজেকে ওৎ পেতে থাকা প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ’র সদস্য নিহত কল্যাণপুরে কম্ফোর্ট কামালের বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসের অভিযোগ ৩৪ কোটি টাকার সেতু নির্মাণ, সংযোগ সড়ক না থাকায় দুর্ভোগে ৩০ গ্রামের মানুষ ফুলবাড়ীতে ধর্ষণের শিকার ১২ বছরের শিশুর পেটে এখন পাঁচ মাসের শিশু নড়াইলে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনে পুড়লো ৪ দোকান গজারিয়ায় হোসেন্দী খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করেন পানিসম্পদ মন্ত্রী বরিশালে ডেলটা লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যু দাবির চেক হস্তান্তর

শীতে করোনার প্রকোপ বাড়ার আশঙ্কা, প্রস্তুতি নেয়ার আহ্বান প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : শীতে করোনার প্রকোপ আরেকটু বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য এখন থেকেই প্রস্তুতি নেয়ার আহ্বান জানান তিনি।

রবিবার (২০ সেপ্টেম্বর) সকালে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে কয়েকটি প্রতিষ্ঠানের অনুদান প্রদান অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদান দেয় ৮টি প্রতিষ্ঠান। প্রধানমন্ত্রীর পক্ষে তার মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসের কাছে অনুদানের চেক হস্তান্তর করা হয়। এ সময় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, ‘সবাই আন্তরিক হয়ে কাজ করায় করোনা মোকাবিলা সম্ভব হয়েছে। তবে আসছে শীতে পরিস্থিতি খারাপ হতে পারে। তাই মোকাবিলায় এখন থেকেই নিতে হবে প্রস্তুতি। তিনি আরো বলেন, জনগণের কল্যাণই তার লক্ষ্য। মহামারির মাঝে ব্যবসা-বাণিজ্য সচল রাখতে দেয়া হয়েছে প্রণোদনা।’

দেশের ব্যাংকগুলো যেন ভালোভাবে চলে, সেদিকে নজর দিতে বাংলাদেশ এসোসিয়েশন অব ব্যাংকারসের নেতাদের অনুরোধ জানান সরকার প্রধান। এদিন ৮টি প্রতিষ্ঠান মোট ১শ’ ৬৫ কোটি ৬০ লাখ টাকা অনুদান দেয় প্রধানমন্ত্রীর তহবিলে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: