শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম
কুলাউড়ায় রেলওয়ের পরিত্যক্ত ভবন ও হাজার একর জমি অবৈধ দখলে চৌদ্দগ্রামে বেতনভাতা বৃদ্ধির দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ লোহাগড়ায় মতবিনিময় সভা ও পৌর শাখা কমিটি গঠন দেশসেরা স্প্রিন্টার জাকির হোসেনকে জামায়াতের পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা শ্রাবণে উপবাস ভাঙুন পুষ্টিকর শুকনো ফলের লাড্ডুতে, রইল সহজ রেসিপি সৌদি আরবের নেতৃত্বাধীন সামুদ্রিক প্রতিরক্ষা জোটে যুক্ত হলো বাংলাদেশ প্রশাসককে সঙ্গে নিয়ে রাতে রাজধানী পরিদর্শনে প্রধানমন্ত্রী ইউরেনাসের চাঁদ এরিয়েলে ছিল ১৬০ কিলোমিটার গভীর মহাসাগর: গবেষণা সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ইউপি সদস্যের ঘরে বিয়ের দাবিতে প্রেমিকা রুলির অনশন

রাজশাহীর পুঠিয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের ঘরে গিয়ে ৩ দিন ধরে অনশন করছেন মোছা. জুলেখা আক্তার রুলি (৩০) নামে এক নারী। মঙ্গলবার (২২ এপ্রিল) থেকে উপজেলার কান্দ্রা গ্রামে সাইদ ইকবাল রুবেলের বাসায় এ অনশন শুরু করেন তিনি।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলেও তিনি অনশনে ছিলেন। পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রেমিক রুবেল পুঠিয়া ইউনিয়ন পরিষদের সদস্য। তিনি আওয়ামী লীগের রাজনীতি করেন বলে জানিয়েছেন স্থানীয়রা। প্রেমিকা রুলি তার ঘরে উঠার পর বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন রুবেল।

প্রেমিকা রুলি জানান, তার দুটি সন্তান রয়েছে। এ অবস্থায় প্রতিবেশী স্থানীয় আওয়ামী লীগ নেতা ইউপি সদস্য সাঈদ ইকবাল রুবেলের সঙ্গে চার বছর আগে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। সেই থেকে বিয়ের আশ্বাস দিয়ে স্ত্রীর মত তাকে ব্যবহার করছেন। কিন্তু সম্প্রতি বিয়ের জন্য রুলি রুবেলকে চাপ দিলে বিয়ে করতে অস্বীকার করেন রুবেল। তাই তিনদিন ধরে বিয়ের দাবিতে রুবেলের ঘরে অবস্থান করছেন রুলি। তবে রুবেলের ঘরে কান্নাকাটি করছেন ওই নারী।

প্রেমিক রুবেল বাসা থেকে পলাতক এবং ফোন বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।

জানা গেছে, তার স্ত্রী ও এক সন্তান রয়েছে। তবে তার মা মমতা বেগম ছেলের সঙ্গে রুলির সম্পর্ক রয়েছে বলে স্বীকার করেন। তাদের বিয়েতে তার সম্মতি রয়েছে বলেও জানান তিনি।

এ বিষয়ে পুঠিয়া থানার ওসি কবির হোসেন বলেন, বৃহস্পতিবার বিকেলে খবর পেয়ে ইউপি সদস্য সাঈদ ইকবাল রুবেলের বাড়িতে যাই। তখন তার প্রেমিকা রুলিকে ঘরে অবস্থান করতে দেখেছি। বিষয়টি সামাজিকভাবে মীমাংসা করতে বলেছি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: