শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম
কুলাউড়ায় রেলওয়ের পরিত্যক্ত ভবন ও হাজার একর জমি অবৈধ দখলে চৌদ্দগ্রামে বেতনভাতা বৃদ্ধির দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ লোহাগড়ায় মতবিনিময় সভা ও পৌর শাখা কমিটি গঠন দেশসেরা স্প্রিন্টার জাকির হোসেনকে জামায়াতের পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা শ্রাবণে উপবাস ভাঙুন পুষ্টিকর শুকনো ফলের লাড্ডুতে, রইল সহজ রেসিপি সৌদি আরবের নেতৃত্বাধীন সামুদ্রিক প্রতিরক্ষা জোটে যুক্ত হলো বাংলাদেশ প্রশাসককে সঙ্গে নিয়ে রাতে রাজধানী পরিদর্শনে প্রধানমন্ত্রী ইউরেনাসের চাঁদ এরিয়েলে ছিল ১৬০ কিলোমিটার গভীর মহাসাগর: গবেষণা সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সাংবাদিক কল্যাণ এসোসিয়েশন এর ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন

আব্দুল আলিম, জেলা প্রতিনিধি রাজশাহী : গত সোমবার (১৫ এপ্রিল ২০২৫) সাংবাদিক কল্যাণ এসোসিয়েশন, রাজপাড়া, রাজশাহী এর সদস্যদের উপস্থিতিতে ৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি সহ ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ১৯ এপ্রিল ২০২৫ শনিবার বিকেল ৫ ঘটিকায় সাংবাদিক কল্যাণ এসোসিয়েশন এর গঠনতন্ত্র প্রণয়নের খসড়া অনুমোদন সহ প্রতিষ্ঠানের বর্তমান ও ভবিষ্যৎ কার্যক্রম ও বিবিধ বিষয়ে সভায় আলোচনা হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জাতীয় সংবাদপত্র দৈনিক সোনালী কণ্ঠ ও জাতীয় দৈনিক দেশ বার্তা নিউজ এর রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধান সাংবাদিক মোঃ সোহেল রানা। অনুষ্ঠানটি উপস্থাপন করেন গ্রামবাংলা ২৪.ডটকমের সম্পাদক ও হাট গাঙ্গোপাড়া মডেল প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক হোসাইন মোহাম্মদ মোবারক। সাংবাদিক কল্যাণ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও দৈনিক দেশ বার্তা নিউজের রাজশাহী বিশেষ জেলা প্রতিনিধি মোঃ আবুল কালাম আজাদ সভা পরিচালনায় বিশেষ ভূমিকা রাখেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত সাংবাদিক সদস্যরা হলো, সাংবাদিক কল্যাণ এসোসিয়েশন এর সহ-সভাপতি ও ক্রাইম নিউজ প্রতিদিনের সম্পাদক রবিউল ইসলাম রবি, উত্তরা প্রতিদিন এর নির্বাহী সম্পাদক মৌসুমী আক্তার, বাংলাদেশ বেতারের তারানা আক্তার জেনিয়া, সাংগঠনিক সম্পাদক ও বাঙলার জাগরণের রাজশাহী জেলা প্রতিনিধি আব্দুল আলিম, কোষাধ্যক্ষ ও দৈনিক সোনালী কন্ঠে রাজশাহী রাজপাড়া প্রতিনিধি আপেল মাহমুদ, দপ্তর সম্পাদক ও দৈনিক সকাল এর রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধান মোঃ জয়নাল আবেদীন (জয়), দৈনিক গণধনী সংবাদপত্রের প্রতিনিধি মাহবুবুর রহমান (মনি), প্রচার সম্পাদক ও আপরাধ দমন সংবাদপত্রের রাজশাহী প্রতিনিধি মাহফুজা খাতুন, ক্রাইম নিউজ প্রতিদিনের নির্বাহী সম্পাদক টুটুল, দৈনিক সংগ্রামের রাজশাহী জেলা প্রতিনিধি সুফিয়ান সুমন সহ অনেক সাংবাদিক বৃন্দ।

উপস্থিত সকল সাংবাদিকদের সম্মতিক্রমে পরবর্তীতে ৩/৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা মন্ডলীর তালিকা প্রণয়ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পরিশেষে প্রতিষ্ঠান পরিচালনার বিভিন্ন বিষয়ে আলোচনা করে সভাপতি সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: