মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম
গোপালগঞ্জে এস এ পরিবহনে পুলিশের অভিযান: কোটি কোটি টাকার অবৈধ লেনদেনের তথ্য ও নথি জব্দ ক্রেতা নেই, হিমাগার থেকে আলু নিচ্ছে না কৃষক ও ব্যবসায়ী দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কুলাউড়ায় বিএনপি নেতা আলমাছ কে বহিষ্কার নড়াইলে ইয়াবাসহ দম্পতি আটক চৌদ্দগ্রামে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে ডিসির মতবিনিময় কয়রায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত রাষ্ট্রপতি ও মহাসচিবকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বিএনপির শুভেচ্ছা মিছিল ও সমাবেশ কালিয়াকৈর হাইটেক সিটি থেকে চোরাই মালামালসহ ৬ জন আটক ‘মন পাখি’তে সনি রহমান ও বৃষ্টি চৌধুরীর নতুন জুটি হরমুজ দিয়ে যাওয়া জাহাজ থেকে ফি নেবে ইরান

নারায়ণগঞ্জ মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃত্যু বেড়ে ৩৪

নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন আরও একজন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৩৪ জনে দাঁড়ালো

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। এর আগে, শনিবার (১৯ সেপ্টেম্বর) চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়। ওই দিন সকালে আব্দুল আজিজ এবং দুপুরে ফরিদ নামে দুজন মারা যান। এই ঘটনায় এখনও যারা বার্ন ইনস্টিটিউটে ভর্তি রয়েছেন। তাদের অবস্থাও আশঙ্কাজনক।

উল্লেখ্য, শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিমতল্লা এলাকার বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর দগ্ধ ৩৭ জনকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে ভর্তি করা হয়। এ ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত ৩৪ জন মারা গেছেন। বর্তমানে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরো ২ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ জন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: