শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম
কুলাউড়ায় রেলওয়ের পরিত্যক্ত ভবন ও হাজার একর জমি অবৈধ দখলে চৌদ্দগ্রামে বেতনভাতা বৃদ্ধির দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ লোহাগড়ায় মতবিনিময় সভা ও পৌর শাখা কমিটি গঠন দেশসেরা স্প্রিন্টার জাকির হোসেনকে জামায়াতের পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা শ্রাবণে উপবাস ভাঙুন পুষ্টিকর শুকনো ফলের লাড্ডুতে, রইল সহজ রেসিপি সৌদি আরবের নেতৃত্বাধীন সামুদ্রিক প্রতিরক্ষা জোটে যুক্ত হলো বাংলাদেশ প্রশাসককে সঙ্গে নিয়ে রাতে রাজধানী পরিদর্শনে প্রধানমন্ত্রী ইউরেনাসের চাঁদ এরিয়েলে ছিল ১৬০ কিলোমিটার গভীর মহাসাগর: গবেষণা সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রুয়েটে নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের ফাউন্ডেশন ট্রেনিং শুরু

রায়হান রেজা (নগর প্রতিনিধি) রাজশাহী : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের ফাউন্ডেশন ট্রেনিং শুরু হয়েছে। বুধবার (১৮ জুন) সকালে বিশ্ববিদ্যালয়ের হল রুমে এই ট্রেনিং কার্যক্রমের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক।
বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) তত্ত্বাবধানে এই ট্রেনিংয়ের কার্যক্রম পরিচালিত হচ্ছে। সাত দিনব্যাপী এই ট্রেনিংয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে নতুন নিয়োগ পাওয়া ৬৭ জন প্রভাষক অংশগ্রহণ করেছেন। আগামী মঙ্গলবার (২৪ জুন) এই ট্রেনিং কার্যক্রমের সমাপনী অনুষ্ঠিত হবে।

সকালে ফাউন্ডেশন ট্রেনিংয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। উপাচার্য বলেন, নতুন শিক্ষকদের পেশাগত উৎকর্ষতা ও একাডেমিক নেতৃত্ব বিকাশে ফাউন্ডেশন ট্রেনিং অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর মাধ্যমে তাঁরা শিক্ষাদান, গবেষণা ও নৈতিক মূল্যবোধে দক্ষ হয়ে ভবিষ্যৎ প্রজন্ম গঠনে অগ্রণী ভূমিকা রাখবেন।

অনুষ্ঠানে আইকিউএসি এর পরিচালক অধ্যাপক ড. মো. ইমদাদুল হকের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ফলিত বিজ্ঞান ও মানবিক অনুষদের ডীন অধ্যাপক ড. মো. আব্দুল কাদের জিলানী, তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. বশির আহমেদ, যন্ত্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম ও আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. মাহমুদ সাজ্জাদ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন আইকিউএসি এর সেকশন অফিসার প্রকৌশলী তাসনুভা হুমায়রা।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: