শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন

শিরোনাম
তিন দিন পর স্বাভাবিক হচ্ছে গোপালগঞ্জ ফল খাওয়ায় বিশেষজ্ঞ ছিল ‘নরকের মুরগি’ খ্যাত ডাইনোসর ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা মূল্যস্ফীতি কমাবে: গভর্নর আমবয়ানের মধ্য দিয়ে গাইবান্ধায় ৩ দিনের জেলা ইজতেমা শুরু ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসররা সক্রিয় হয়েছে: রিজভী নিয়ামতপুরে পিকআপসহ ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার ভবিষ্যতের শিক্ষাব্যবস্থা হবে এআই-নির্ভর: শিক্ষামন্ত্রী ২৪ ডিসেম্বর বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ, সেদিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই: শিক্ষামন্ত্রী জনগণ যেটা চাইবে, সরকার সেটাই সিদ্ধান্ত নেবে: আইজিপি রায় অনুযায়ী রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নিতে হবে: পররাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে – রাশেদ প্রধান

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীতে গণসংযোগ কালে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও দলীয় মুখপাত্র মোঃ রাশেদ প্রধান বলেছেন, নতুন বাংলাদেশে, বৈষম্যহীন বাংলাদেশ ফ্যাসিষ্ট আওয়ামী লীগের রাজনীতি আমরা আর দেখতে চাই না।

এই বাংলার মাটিতে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। আমাদের ঐক্যবদ্ধ রাজনীতি করতে হবে। আবারও যড়যন্ত্র করে আওয়ামী লীগ মাঠে আসতে চায়। তারা গোপালগঞ্জে এনপিপির উপর হামলা করে তান্ডব চালিয়েছে। ফলে কথা পরিস্কার ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার পরিবারের কোন রাজনীতি বাংলার মাটিতে করতে পারবে না।

তিনি বৃহস্পতিবার বিকালে নরসিংদী প্রেস ক্লাবের সামনে পথ সভায় বক্তব্য কালে এসব কথা বলেন।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাগপার কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য সৈয়দ শফিকুল আলম শফিক ও আসাদুর রহমান খান, নরসিংদী জেলা জাগপার সাধারণ সম্পাদক শরীর আহমদ, মাহবুব আলম প্রমুখ। পরে তিনি নরসিংদী শহরের বিভিন্ন সড়কে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: