বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম
মিল্কভিটা চেয়ারম্যান শাতিল ও তার সিন্ডিকেটের বিরুদ্ধে অর্থ লোপাটের অভিযোগ সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠান সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ‘সাতক্ষীরা কমিউনিটি গ্রুপ’র পোস্টার ও লিফলেট ক্যাম্পেইন অনুষ্ঠিত গোপালগঞ্জে কোটালীপাড়ায় ১৬৪ পিস নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস প্রবাসীদের জরুরি নির্দেশনা দিলো কাতার, না মানলে শাস্তি শনিবার খুলনা বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় ঐক্যজোট প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর প্রস্তাব পর্যালোচনা করছে সরকার: সংসদে এক ম্যাচে যত রেকর্ড গড়লেন মেসি কালিয়াকৈরে বৃষ্টির পানিতে প্লাবিত ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, যানবাহন চলাচলে ধীরগতি গোপালগঞ্জে ওভারটেক করতে গিয়ে ত্রিমুখী সংঘর্ষ: প্রাণ হারালেন ১, আহত ৩০

কালিয়াকৈরে দুই দিনে তিনটি ধর্ষণ : আটক-২

কালিয়াকৈর প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈরে গত দুই দিনে তিনটি ধর্ষণের ঘটনা ঘটেছে। কালিয়াকৈর উপজেলার মাটিকাটা,কুতুবদিয়া ও কালিয়াকৈর বাজার এলাকায় ধর্ষণের ঘটনায় পৃথক তিনটি মামলা দায়ের হয়েছে কালিয়াকৈর থানায় । এ ঘটনায় ২ জন কে আটক করেছে থানা পুলিশ।

পুলিশ ও ধর্ষিতার পরিবার সূত্রে জানা গেছে , সোমবার আনুমানিক রাত ২টার দিকে কালিয়াকৈর বাজারের জসিম উদ্দিনের বাসার ভাড়াটিয়া আলমাছ মিয়ার মেয়ে ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রী প্রকৃতির ডাকে সারা দেয়ার জন্য বাসার বাইরে আসলে মেয়ের অজান্তে রুমের ভিতর লুকিয়ে থাকে একই উপজেলার কুতুবদিয়া গ্রামের মৃত- রহম উদ্দিনের লম্পট ছেলে মিজান(২২)। পরে তাকে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়।

মেয়ের বাবার অভিযোগ দীর্ঘদিন যাবত তার মেয়েকে বিভিন্ন ধরনের কু-প্রস্তাব দিয়ে উত্যক্ত করে আসছিল মিজান। তার প্রস্তাবে রাজী না হওয়ায় তার মেয়েকে ধর্ষণ করে।

একই রাতে উপজেলার মাটিকাটা এলাকার দেলোয়ারের বাসার ভাড়াটিয়া এক মেয়েকে পাশের বাড়ীর ছানোয়ার হোসেনের ছেলে কাইয়ুম (২৪) টিনের দরজা কৌশলে খুলে রুমের ভিতর প্রবেশ করে ঘুমন্ত অবস্থায় মেয়েকে জড়িয়ে ধরে জোর পূর্বক ধর্ষণ করে। ধর্ষণ শেষে ঘটনা কাউকে না জানানোর জন্য তাকে খুন করার হুমকি দিয়ে রুম থেকে চলে যায় কাইযুম। এ ঘটনায় মেয়েটির বাবা সোলেমান কবির কালিয়াকৈর থানায় মামলা দায়ের করেছেন।

অপর দিকে রবিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মৌচাক নবুয়াবাগ এলাকায় সেলিম রেজার বাসার ভাড়াটিয়া গোপাল চন্দ্র কন্ডু একই এলাকার সাদ্দাম হোসেনের ছেলে (৭)কে তার নিজ ঘরে ডেকে নিয়ে ঘরের দরজা বন্ধ করে জোরপূর্বক পায়ুপথ দিয়ে ধর্ষণ করে। ধর্ষক গোপাল চন্দ্র কন্ডু সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার চালাদক্ষিন গ্রামের হরিদাস কন্ডুর ছেলে ।

এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেন চৌধুরী জনান, পৃথক ৩টি ধর্ষণের ঘটনায় ৩টি মামলা হয়েছে এবং ২ জনকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: