শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন

শিরোনাম
সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল ২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ধনবাড়ী-বাজিতপুর সড়ক গিলে খাচ্ছে পুকুরে,জন-দুভোর্গ চরমে! নড়াইলের লোহাগড়া এম কে মিতালী মাধ্যমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়াকে ফেনীতে সংবর্ধনা কুয়েতে চীনা প্রতিষ্ঠানের ভবনে ইরানের হামলা, নিহত ১ ‘শেখ হাসিনাকে কপি করবেন না’, বিএনপিকে নাহিদ ইসলামের আহ্বান সিঙ্গাপুর থেকে এলএনজি আমদানিতে ব্যয় প্রায় ৯৫০ কোটি টাকা মুন্সীগঞ্জে সনাকের সাথে জেলা প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষের সভা সেবার মানোন্নয়নে বিভিন্ন সুপারিশ উপস্থাপন নড়াইলের লোহাগড়ায় নবাগত নির্বাহী কর্মকর্তার যোগদান

জমজমাট আয়োজনে সম্পন্ন হলো “আরাফাত রহমান কোকো লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্ট–২০২৫”

ফুটবলপ্রেমী হাজারো মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে ময়মনসিংহের ভালুকার হবিরবাড়ীতে শুক্রবার (২৫ জুলাই) অনুষ্ঠিত হলো প্রতীক্ষিত “আরাফাত রহমান কোকো লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্ট–২০২৫”–এর মেগা ফাইনাল। আয়োজনটি হবিরবাড়ী স্পোর্টস একাডেমির ব্যতিক্রমধর্মী উদ্যোগ হিসেবে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মাঝে ব্যাপক সাড়া ফেলে।

মাস্টারবাড়ী একাদশের ট্রাইবেকারে নাটকীয় জয়
ভালুকার সোনার বাংলা স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে মাস্টারবাড়ী একাদশ ট্রাইবেকারে ৪–৩ গোলে পরাজিত করে হবিরবাড়ী একাদশকে। নির্ধারিত সময়ের খেলায় গোলশূন্য ড্র হলেও টাইব্রেকারে মাস্টারবাড়ী একাদশের খেলোয়াড়েরা দুর্দান্ত মানসিক দৃঢ়তা ও দক্ষতার পরিচয় দিয়ে শিরোপা নিজেদের করে নেয়।

প্রধান অতিথির বক্তব্যে রাজনৈতিক বার্তা
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপি’র ক্রীড়া সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপির সভাপতি এবং জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক।
তিনি বলেন,
“৩১ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে আগামীতে যে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে, সে নির্বাচনে এদেশের ”জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে”। সেই জনগণের সরকার প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশের জনগণের কাছে সকল জবাবদিহিতা থাকবে”

সাবেক ফুটবলার আমিনুল হক আরও বলেন,
“বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান এর সাথে কথা হয়েছে “আগামীতে ক্রীড়াঙ্গনকে দলীয় করণ বা রাজনৈতিক করণ করা হবে না”। দেশের জনগণ ও ক্রীড়া সংগঠক যারা রয়েছেন, তাঁদেরকে সাথে নিয়ে নিয়ে ক্রীড়াঙ্গনকে সুন্দর করে করে সাজনো হবে।”


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: