মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন

শিরোনাম
ইরান চুক্তি মার্কিনিদের জন্য লাভজনক: ভ্যান্স লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে উত্তেজনা, আটক ৩ সংস্কৃতি আন্দোলন থেকে টেলিভিশন নাট্য নির্মাণে স্বতন্ত্র পথচলা: নির্মাতা সঞ্জীব দাস সুবর্ণচর রব্বানিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অতিরিক্ত রেজিস্ট্রেশন ফি আদায়ের অভিযোগ মুন্সীগঞ্জে এইচএসসি-২০২৬ পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত করতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত যৌতুকের বলি ৩ সন্তানের জননী: স্ত্রীকে পিটিয়ে হত্যার পর গোয়ালঘরে লাশ ফেলে পালালো স্বামী নড়াইলে যৌন হয়রানি প্রতিরোধ কমিটি গঠন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত চন্দ্রগঞ্জে ইয়াবা, নগদ টাকা ও মোবাইলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার কালিগঞ্জে ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে অভিযান, কারাদণ্ড দিল ভ্রাম্যমাণ আদালত অবৈধ প্লাস্টিক কারখানা নিয়ে অনুসন্ধানে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

জুলাই গণঅভ্যুত্থান-২৪’ নিয়ে উত্তরা ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত

‘বই, বিপ্লব ও ভবিষ্যৎ : জুলাই ২০২৪ এর দৃষ্টিকোণ’ শীর্ষক শিরোনামে শিক্ষার্থীদের নিয়ে উত্তরা ইউনিভার্সিটির এম. আজিজুর রহমান লাইব্রেরির উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ৩১ জুলাই দুপুরের এ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও কী-নোট স্পিকার হিসেবে বক্তব্য দেন – আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। তিনি বলেন, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তরা ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ইয়াসীন আরা লেখা।

ছাত্র-ছাত্রীদের মধ্যে পাঠাভ্যাস, ইতিহাস সচেতনতা ও সামাজিক পরিবর্তনের লক্ষ্যে উক্ত সেমিনার আয়োজন করা হয়। এছাড়া, জুলাই বিপ্লব বাংলাদেশের রাজনৈতিক উত্তরণ ও সামাজিক জাগরণের প্রতীক হিসেবে আগামীতে দেশ গড়াতে কিভাবে সহায়তা করবে এসব বিষয়গুলো উঠে আসে সেমিনারে।

জুলাই গণঅভ্যুত্থানের সম্মান রক্ষায় তরুণদের উদ্দেশ্যে মাহমুদুর রহমান বলেন, ‘ছাত্র জনতার রক্তের মধ্য দিয়ে এই বিপ্লব হয়েছে। এই বিপ্লবকে বিপদগামী করা যাবে না। সকল বিভেদ ভুলে ঐক্য ধরে রাখতে হবে। কোন প্রকার ফ্যাসিস্টি ও স্বৈরাচারিকে আর সুযোগ দেওয়া হবে না। শিক্ষার্থীরা হলো আগামীর ভবিষ্যত, দেশ পরিচালনা করতে হলে অধিক পড়ালেখার কোন বিকল্প নেই, প্রচুর জানতে হবে ও দেশের স্বার্থ রক্ষার তোমাদের এগিয়ে আসতে হবে।’

গণঅভ্যুত্থানের শিক্ষার্থীদের পাশে সবসময় উত্তরা ইউনিভার্সিটি ছিলো এমনটি মন্তব্য করে অনুষ্ঠানের সভাপতি ও উত্তরা ইউনিভার্সিটির উপাচার্য
প্রফেসর ড. ইয়াসমীন আরা লেখা বলেন, আন্দোলন থেকে শিক্ষা নিতে হবে, তোমারা অনেক কিছু করতে পারো। বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত জ্ঞান ও দক্ষতা দিয়ে দেশ, জাতি তথা সমাজের উন্নয়নেও কাজ করতে হবে।

‘জুলাই বিপ্লব’কে কেন্দ্র করে ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি কুইজ প্রতিযোগিতা আয়োজন করা হয়। উক্ত কুইজে বিজয়ীদের পুরষ্কার তুলে দেন অতিথীবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির রেজিস্ট্রার কাজী মহিউদ্দিন, পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী, বিভিন্ন অনুষদের ডীন, ডিরেক্টর, বিভাগীয় প্রধানগণ, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: