মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন

শিরোনাম
নির্ভুল মানচিত্রই উন্নয়ন পরিকল্পনার গুরুত্বপূর্ণ ভিত্তি: প্রতিরক্ষা উপদেষ্টা কালিগঞ্জে গরুর ক্ষুরা ও পিপিআর রোগ প্রতিরোধে বিনামূল্যে টিকাদান নড়াইলে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ, স্ত্রী আটক সর্বনাশা মাদকের থাবায় বিপন্ন সমাজ: গোপালগঞ্জে সম্মিলিত প্রতিরোধের ডাক চৌদ্দগ্রামে এলজিইডির ৩০ সড়কে বেহাল দশা, চরম জনদুর্ভোগ উজিরপুর খাদ্য গুদাম পরিদর্শনে সন্তোষ প্রকাশ করেন – এমপি সান্টু জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত মালয়েশিয়ায় ৪১ হাজার ৫৯৬ অবৈধ প্রবাসী আটক বোন পরিচয়ে টাকা দাবি তরুণীর, সতর্ক করে যা বললেন অভিনেত্রী অহনা আন্তর্জাতিক বাজারে আবারও তেলের দাম কমল

সরকার দেশীয় বাজারকে সিন্ডিকেট ও ভারতের উপর নির্ভরশীল করে তুলেছে : বাম ঐক্য ফ্রন্ট

নিউজ ডেস্ক : নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উদ্ধগতি, কাজ, খাদ্য, চিকিৎসা নিশ্চিয়তা ও রাষ্ট্রায়ত পাটকল বন্ধের সিদ্ধান্ত বাতিলের দাবিতে আজ ২৫ সেপ্টেম্বর ’২০ শুক্রবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাম ঐক্য ফ্রন্ট এর উদ্যাগে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাম ঐক্য ফ্রন্ট এর সমন্বয়ক ও গণমুক্তি ইউনিয়নের আহবায়ক কমরেড নাসিরউদ্দিন আহমেদ নাসুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন বাসদ এর কেন্দ্রীয় নেতা মহিনউদ্দিন চৌধুরী লিটন, গণমুক্তি ইউনিয়নের কেন্দ্রীয় নেতা রফিকুল ইসলাম, বাসদ এর ঢাকা মহানগর অন্যতম নেতা আনোয়ার হোসেন মিলন প্রমূখ। সভা পরিচালনা করেন বাসদ এর ঢাকা মহানগন নেতা জামাল শিকদার।

সভায় বক্তাগণ বলেন, করোনাকালীন সংকটে সরকারের বৈষম্যমূলক নীতি, সর্বক্ষেত্রে দুর্নীতি জনজীবনকে দুর্দশার দিকেই নিয়ে যাচ্ছে। প্রতি নিয়ত দেশে বিদেশে মানুষ কাজ হারাচ্ছে। সৃষ্টি হচ্ছে না নতুন কাজের সুযোগ। অস্বাভাবিক ভাবে বেড়েই চলেছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। চিকিৎসা ক্ষেত্রে চলছে এক নৈরাজ্যকর পরিস্থিতি। শিক্ষার্থীদের শিক্ষা জীবন চরম অনিশ্চয়তা মধ্যে পড়েছে। কৃষক ও কৃষি বিভিন্ন সংকটে জর্জরিত। প্রতিনিয়িত বাড়ছে কৃষি উপকরণের দাম। কৃষক কৃষি ফসলে ন্যায্যমূল্য পাচ্ছে না।

পূর্বের কোন ঘোষণা ছাড়াই হটাত করে পেয়াজ রপ্তানি বন্ধে বাজার অস্তিতিশীল করে তুললেও ঠিকই ভারতে সময় মত ইলিশের চালান পৌছে গেছে। সরকার বাজারকে ভারত ও সিন্ডিকেট ব্যবসায়ীদের হাতে তুলে দিয়েছে। এই মহা সংকটকালীন সময়ে সরকারের অদক্ষতা ও দুর্নীতি দায়ভার শ্রমিকদের উপর দিয়ে বন্ধ করে দিয়েছে ২৫টি রাষ্ট্রায়ত্ত পাটকল।
উপার্জনহারা মানুষের ভিড়ে যুক্ত হয়েছে ৫০ হাজার পাটকল শ্রমিক। ৪০ লক্ষ পাট চাষীর জীবন এগুচ্ছে চরম অনিশ্চয়তার দিকে। সরকার ও সেই ব্যবসায়ী সিন্ডিকেট মিলে বাজার লোকসানের মিথ্যা অযুহাত তুলে পাট ও চামড়াকেও ভারতের হাতে তুলে দিয়েছে।

সভায় পেয়াজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো, সকলে জন্য কাজ, খাদ্য ও চিকিৎসার নিশ্চিত ব্যবস্থা করা, পাটকল পিপিপির মাধ্যমে ব্যবসায়ীদের হাতে তুলে দেয়ার সিদ্ধান্ত বাতিল করে অবিলম্বে অধুনিকায় করে চালু করার দাবি করেন। এছাড়া কৃষকের ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করা ও ছাত্র-ছাত্রীদের শিক্ষা জীবন নিশ্চয়তায় ফিরিয়ে এনে বেতন-ফি মওকূফের জোর দাবি জানান।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: