বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন

শিরোনাম
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছে – মন্ত্রী ফকির মাহবুব আনাম সুবর্ণচরে উপজেলা প্রশাসনের উদ্যোগে নজরুল বর্ষ শুভ উদ্বোধন সাতক্ষীরা সদর হাসপাতালের সভাপতি হিসেবে এমপি আব্দুল খালেকের প্রথম সভা নড়াইলে চোর সন্দেহে নির্যাতনের শিকার প্রতিবন্ধী যুবকের মৃত্যু নড়াইলে চোর সন্দেহে নির্যাতনের শিকার প্রতিবন্ধী যুবকের মৃত্যু মুন্সীগঞ্জে তিন দিনব্যাপী ‘নজরুল বর্ষ’ উদযাপন শুরু ফুটবলের নিষ্ঠুর আততায়ীর শিকার সেনেগাল বিশ্ববাজারে আরও কমল জ্বালানি তেলের দাম করিডরের উপকার তিন দেশই পাবে: চীনা রাষ্ট্রদূত শ্রীপুরে ৩ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ

শিক্ষকদের বদলি নিয়ে নতুন নির্দেশনা

বেসরকারি এমপিওভুক্ত স্কুল ও কলেজ শিক্ষকদের বদলির প্রক্রিয়া ডিজিটালাইজড করতে সফটওয়্যারে তথ্য ইনপুটের জন্য নির্ধারিত লিংক ও ইউজার আইডি নম্বর প্রকাশ করা হয়েছে।

শিক্ষকরা এখন http://20.84.77.3:3000/#/login এই ঠিকানায় প্রবেশ করে MPO Code_EIIN এবং Password: EIIN ব্যবহার করে নিজেদের তথ্য সফটওয়্যারে ইনপুট করতে পারবেন।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের রংপুর অঞ্চলের উপ-পরিচালক মোছা. রোকসানা বেগমের স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। চিঠিটি ৪ আগস্ট বিভাগের সব জেলা শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো হয়।

এতে আরও বলা হয়, এনটিআরসিএ কর্তৃক সুপারিশপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষকদের বদলির তথ্য সফটওয়্যারে যথাযথভাবে ইনপুট করতে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের নির্দেশ দিতে হবে।

এ উদ্দেশ্যে প্রতিটি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে লিংক, ইউজার আইডি ও পাসওয়ার্ড সরবরাহ করে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের কার্যকর পদক্ষেপ গ্রহণে নির্দেশনা দেওয়া হয়েছে।

এই উদ্যোগের মাধ্যমে বদলি প্রক্রিয়া আরও স্বচ্ছ ও সময়োপযোগী হবে বলে আশা করা হচ্ছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: