শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন

শিরোনাম
ছাগলে করলা গাছ খাওয়া নিয়ে ছুরিকাঘাতে নিহত ১, আহত ৪ মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় বহিষ্কৃত যুবদল নেতা গ্রেপ্তার সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন বাজারে ১০ কোটি ব্যারেল তেল ও ডিজেল ছাড়ছে জি-৭ দেশগুলো কেন অনামিকাতেই আংটি পরা হয়? জানুন বিয়ের আংটির অজানা ইতিহাস ৩৪তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে উত্তরায় বর্ণাঢ্য র‍্যালি ময়মনসিংহে দুর্ঘটনা : মারা গেলেন এক পরিবারের চার প্রজন্মের চারজন বিডিনিউজের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর ইন্তেকাল উপাসনালয়ে নিরাপত্তা দিতে না পারা অত্যন্ত উদ্বেগের: আসিফ মাহমুদ ছুরিকাঘাতের পরও ককপিটের দরজা খুলেছিলেন পাইলট, ভয়ংকর সেই রাতের কথা জানালেন মোদিকে

৩৪তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে উত্তরায় বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক।। রাজধানীর উত্তরায় ‘দি সিনিয়র সিটিজেন সোসাইটি’র উদ্যোগে ৩৪তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, স্বাস্থ্য পরীক্ষা, সাংস্কৃতিক অনুষ্ঠান, র‍্যাফেল ড্র ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রবীণদের প্রতি সম্মান, তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরা এবং এসব সমস্যা সমাধানে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শুক্রবার (২ অক্টোবর) সকাল ৯টায় উত্তরার ১ নম্বর সেক্টরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বর্ণাঢ্য র‍্যালিটি উত্তরা লেডিস ক্লাব প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। র‍্যালিতে দুই শতাধিক প্রবীণ নাগরিকের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ নবীন প্রজন্মের প্রতিনিধিরা অংশ নেন।

পরে উত্তরা লেডিস ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও অন্যান্য কর্মসূচি। সোসাইটির ভাইস প্রেসিডেন্ট মো. হাফিজুর রহমান ও ফিন্যান্স সেক্রেটারি এ কে এম খালেকুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা ও স্বাগত বক্তব্য দেন সোসাইটির প্রেসিডেন্ট এ.টি.এম. ফারুক আহমেদ।

অনুষ্ঠানে মূল বক্তব্য (কী-নোট) উপস্থাপন করেন অধ্যাপক ড. ইয়াসমিন আহমেদ। বক্তব্য রাখেন সোসাইটির জেনারেল সেক্রেটারি মোস্তফা জালাল উদ্দিন আহমেদ, খন্দকার শহীদুল ইসলাম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) রাজিয়া খানম, সেলিনা আহমেদ, ফাতেমা চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম ও মো. নুরুল ইসলামসহ অন্যরা।

বক্তারা প্রবীণদের মর্যাদা, নিরাপদ ও সম্মানজনক জীবনযাপন নিশ্চিত করা এবং তাদের স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার ওপর জোর দেন। একই সঙ্গে প্রবীণদের অভিজ্ঞতা ও জ্ঞানকে সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে কাজে লাগানোর আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে প্রবীণদের স্বাস্থ্য পরীক্ষা, সাংস্কৃতিক পরিবেশনা ও র‍্যাফেল ড্রসহ বিভিন্ন আয়োজন ছিল। এতে প্রবীণদের পাশাপাশি নবীন প্রজন্মের অংশগ্রহণ আন্তঃপ্রজন্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার বার্তা তুলে ধরে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: