বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম
রাষ্ট্রপতি নির্বাচন: সিইসির সহায়ক হিসেবে ২০ কর্মকর্তা নিয়োগ গোপালগঞ্জে বাস থেকে তিন কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার নড়াইলে জাতীয় মৎস্য পক্ষ এর সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ উত্তর-পূর্ব সীমান্তে বিজিবির অভিযানে ৮৩০ কোটি টাকার চোরাচালান পণ্য উদ্ধার স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড উজিরপুরে ৪১ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি হারতা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর উদ্বোধন জলাবদ্ধতায় নাকাল গৌরনদী পৌরবাসী, ডেঙ্গু ও চর্মরোগের চরম স্বাস্থ্যঝুঁকি ইতিহাস পাঠের গুরুত্ব ও প্রয়োজনীয়তা ১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় নিরাপত্তার চাদর, প্রতিটি মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি

আল আরাফাহ ইসলামী ব্যাংকের ৫৪৭ কর্মকর্তাকে চাকুরিচ্যুতর প্রতিবাদে অবস্থান কর্মসূচী

নিজস্ব প্রতিবেদক : আল আরাফা ইসলামীক ব্যাংক পিএসসি’র ৫’শ ৪৭ কর্মকর্তাদের চাকরিচ্যুত করার প্রতিবাদে অবস্থান কর্মসূচী পালন করছে ভুক্তভোগীরা। বৃহস্পতিবার দুপুরের রাজধানীর বিজয় নগরের আল আরাফা ইসলামীক ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ের সামনে এ অবস্থান কর্মসূচী পালন করছে ভুক্তভোগীরা।

ভূক্তভোগীরা বলেন, আল আরাফা ইসলামীক ব্যাংক পিএলসি আমাদের ৫৪৭ জন কর্মকর্তাকে বেআইনি ভাবে চাকরিচ্যুত করেছে। আমরা সবাই আল-আরাফাহ ইসলামী ব্যাংকের বিভিন্ন শাখায় ছিলাম। আমাদেরকে অফিসিয়াল ইমেইলে একটা পত্র দিয়ে ইসলামী ব্যাংকের ৬৪ জেলার বিভিন্ন শাখায় থেকে চাকরিচ্যুত করে গত ২০ জুলাই ২০২৫ তারিখে ব্যাংক কর্তৃপক্ষ। চাকরিকালীন আমাদের উপর অর্পিত সকল দায়িত্ব দক্ষতা ও নিষ্ঠার সাথে যথাযথভাবে পালন করে এসেছি। এই সময়ে ব্যক্তিগত আচরণ, দায়িত্ব বা কর্তব্যে অবহেলা ইত্যাদি সম্পর্কে আমাদের বিরুদ্ধে লিখিত বা মৌখিক অভিযোগ নেই। যৌক্তিক কারণ না থাকা সত্ত্বেও, সম্পূর্ণ উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা অজুহাতে আমাদের চাকরিচ্যুত করা হয়েছে।

সুনির্দিষ্ট ও প্রমাণিত কোন অভিযোগ না থাকায় কর্মকর্তা-কর্মচারীগণকে চাকরিচ্যুত করে তারা বিধি লঙ্ঘন করেছে। চাকরিচ্যুতির ফলে আমাদের ব্যক্তিগত ও পারিবারিক জীবনে চরম আর্থিক সংকট ও মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে। অধিকন্তু আমাদের অনেকেরই চাকরির বয়সসীমা অতিক্রম করায় বিকল্প কর্মসংস্থানের সুযোগ নেই।

ব্যাংক কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি, আমাদের চাকরিতে পুনর্বহাল করতে হবে। সকল কর্মকর্তাদের তাদের স্বপদে স্বশাখায় বহাল করতে হবে। সকলের ইনক্রিমেন্ট বহাল রাখতে হবে। প্রবেশন পিরিয়ডে চাকরিচ্যুতদের চাকরি ফিরিয়ে দিয়ে যথাসময়ে কনফার্মেশন করতে হবে। চাকরিচ্যুত করার উদ্দেশ্যে কোন পরীক্ষা নেয়া যাবে না। সবাইকে যথাসময়ে প্রমোশনের জন্য তালিকাভুক্ত করতে হবে। সবাইকে অতীতের মত সকল সুযোগ-সুবিধা প্রদান করতে হবে।ভবিষ্যতে কর্মকর্তাদের অযথা হয়রানি করা থেকে বিরত থাকতে হবে। তা না হলে আমাদের অবস্থান কর্মসূচী চলতে থাকবে।
ক্যাপশন: আল আরাফা ইসলামীক ব্যাংকের চাকরিচ্যুতদের অবস্থান কর্মসূচী।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: