শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন

শিরোনাম
নাজিমগঞ্জ বাজারের প্রবীণ মাংস ব্যবসায়ী আব্দুর রশিদ আর নেই পুরনো আইন দিয়ে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়, কার্যকর আইন আনছে সরকার: আবুল খায়ের ভূঁইয়া ফুলবাড়ীতে আমন চাষে তোড়জোড়, জলাবদ্ধতা থেকে চারা গাছ রক্ষায় দোগাছি তৈরিতে ব্যস্ত কৃষক গোপালগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার উজিরপুরের মোঃ শহিদুল ইসলাম লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে গাছের চারা বিতরণ ও ফলজ বাগান উদ্ধোধন কুমিল্লার সংরক্ষিত মহিলা সংসদ সদস্য রাশেদা বেগম হীরার সঙ্গে কামরুল হুদার সাক্ষাৎকার ঝুঁকিপূর্ণ পাহাড় থেকে নাগরিকদের সরিয়ে নিন গোলামালির রস-কিচ্ছা- আশরাফ উদ্দীন আহমদ বিশ্বনেতাদের তাজা গুলিসহ রিভলভার উপহার দিলেন এরদোয়ান

নরসিংদীতে অসহায়-ভূমিহীন পরিবারের মধ্যে জমির দলিল হস্তান্তর

মোঃ রাসেল মিয়া, নরসিংদী প্রতিনিধি : নরসিংদীতে ৪০ জন অসহায়-ভূমিহীন পরিবারের মধ্যে জমির দলিল হস্তান্তর করেছে জেলা প্রশাসন।

আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে আঞ্চলিক সমবায় প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব জমির দলিল হস্তান্তর করেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. মোস্তাফিজুর রহমান পিএএ।

প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে সরকারী ব্যবস্থাপনায় ভূমিহীন অসহায়দের মাঝে জমি বরাদ্দ এর অংশ হিসেবে ৪০ জন ভূমিহীন পরিবারের মধ্যে তিন একর জমি বরাদ্দ দেয়া হয়। এতে ভূমিহীন পরিবাগুলো বাসস্থানের সুযোগ পেলো।

নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইনের সভাপতিত্বে দলিল হস্তান্তর অনুষ্ঠানে নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মাখন দাস, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ আলী, ইনডিপেনডেন্ট কলেজ, নরসিংদীর অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তার, রেভিনিউ ডেপুটি কলেক্টর আসসাদিক জামান, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহ আলম মিয়াসহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: