রবিবার, ২৮ Jun ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন

শিরোনাম
সাতক্ষীরা জেলা জামায়াতের যুববিভাগের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত র‌্যাব-৭ অভিযানে প্রায় ৩০০ কেজি গাঁজা উদ্ধার, নারীসহ গ্রেপ্তার-৪ উজিরপুর আলোচিত, সমালোচিত স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এস এম মাইদুল ইসলামের বদলি ফুলবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে এ্যাডভোকেসি সভা নড়াইল জেলা পরিষদের ৩৮ কোটি টাকা বাজেট ঘোষণা কাশিয়ানীতে মাদ্রাসার মোহতামিমের বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগে মামলা ও গ্রেফতার লক্ষ্মীপুরে ইউনিয়ন যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত মাছুমুর রহমান বাপ্পী এবার ২০২৬ FIFA World Cup- বিশ্বকাপের ভলেন্টিয়ার যে মানুষটির অপেক্ষায় আছেন তটিনী তিন দেশের নাগরিকদের সৌদি ভ্রমণ নিষিদ্ধ

সোনাইমুড়ীতে ভুয়া এনএসআই আটক

গিয়াস উদ্দিন রনি, নোয়াখালী : নোয়াখালীর সোনাইমুড়ীতে শরিফুল হাসান (২১) নামে এক ভুয়া এনএসআই কে পুলিশ আটক করেছে। আটককৃত, শরিফুল হাসান জয়াগ ইউনিয়নের মাওতলা গ্রামের সানা উল্লার ছেলে।শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাতটার দিকে জয়াগ ইউনিয়নের থানার হাট বাজার থেকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, এনএসআই পরিচয় দিয়ে শরিফুল হাসান থানারহাট এরিয়া সহ বিভিন্ন স্থানে মানুষকে ভয় ভীতি দেখিয়ে অর্থকড়ি দাবি ও হাতিয়ে নিতো।

গোপন সংবাদের ভিত্তিতে সোনাইমুড়ী থানার এসআই আমির হামজা সঙ্গীয় ফোর্স নিয়ে থানার হাট থেকে তাকে আটক করে।

সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) গিয়াসউদ্দিন জানান, খবর পেয়ে ভুয়া পরিচয় পত্র সহ প্রতারক শরীফ কে আটক করা হয়েছে। আগামীকাল তাকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: