শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন

শিরোনাম
৬০ হাজার কোটি টাকার প্রণোদনা মূল্যস্ফীতি কমাবে: গভর্নর আমবয়ানের মধ্য দিয়ে গাইবান্ধায় ৩ দিনের জেলা ইজতেমা শুরু ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসররা সক্রিয় হয়েছে: রিজভী নিয়ামতপুরে পিকআপসহ ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার ভবিষ্যতের শিক্ষাব্যবস্থা হবে এআই-নির্ভর: শিক্ষামন্ত্রী ২৪ ডিসেম্বর বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ, সেদিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই: শিক্ষামন্ত্রী জনগণ যেটা চাইবে, সরকার সেটাই সিদ্ধান্ত নেবে: আইজিপি রায় অনুযায়ী রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নিতে হবে: পররাষ্ট্রমন্ত্রী আইইউবিতে জিএসজি গ্লোবাল ডে: টেকসই উন্নয়ন ও বাসযোগ্য নগরী নিয়ে সংলাপ ফটিকছড়িতে ৪৫ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র করবে বারাকা–ইনফ্রাকো

দেবহাটায় আদর্শ বিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে মিট দ্যা স্টুডেন্টস অনুষ্ঠানে জেলা প্রশাসক

সাতক্ষীরা জেলা প্রতিনিধি : সাতক্ষীরার দেবহাটা উপজেলার মাধ্যমিক, সমমান ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় গুলো আদর্শ শিক্ষা প্রতিষ্ঠা করার লক্ষ্যে মিট দ্যা স্টুডেন্টস প্রোগ্রাম অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোঃ মোস্তাক আহমেদ। তিনি তার বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, ভালো কিছু করতে হলে তোমাদের নিয়ত ও স্বপ্ন থাকতে হবে, সাথে সাথে ইচ্ছা, আগ্রহ ও চেষ্টা করা সহ কঠোর পরিশ্রম করে পড়াশুনা করতে হবে, তাহলে তোমাদের সাফলতা আসবে। তিনি শিক্ষার্থীরা পড়াশোনা করে কি করতে চায়, তাদের ও তাদের বিদ্যালয়ের সুবিধা ও অসুবিধার কথা শোনেন। ১৩ আগস্ট ২০২৫, বুধবার সকাল সাড়ে এগারোটায় পারুলিয়া সাগর শাহ মাধ্যমিক বিদ্যালয় মাঠ চত্বরে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার কে এম আবু নওশাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টার একান্ত সচিব আবুল হাসান।

এসময় আরো বক্তব্যে রাখেন সখিপুর সরকারি খান বাহাদুর আহছানউল্লাহ কলেজর অধ্যক্ষ অলোক কুমার মন্ডল, দেবহাটা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম, বিএনপি নেতা ও পারুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু ও বহেরা এটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলিমুর রহমান। এসময় উপস্থিত ছিলেন সাবেক সচিব আকবর আলী, দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, সখিপুর মহিলা কলেজ এর অধ্যক্ষ আবুল কালাম আজাদ, দেবহাটা কলেজ এর অধ্যক্ষ হাফিজুর রহমান, দৈনিক দৃষ্টিপাত পত্রিকার নির্বাহী সম্পাদক আবু তালেব মোল্ল্যা, উপজেলা একাডেমি সুপার ভাইজার মিজানুর রহমান,দেবহাটা সরকারি বিবিএমপি ইনস্টিটিউট হাইস্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পাল, ১ নং জয়নগর ইউপি চেয়ারম্যান বিশাখা তপন সাহা, প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাধারণ সম্পাদক বায়েজিদ বোস্তামী উজ্জ্বল, রিপোর্টার্স ক্লাবের সভাপতি ডাঃ অহিদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুন, বিএনপি নেতা হাসান সরাফী সহ উপজেলার সকল বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: