বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন

শিরোনাম
ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত থামাতে দৃঢ়প্রতিজ্ঞ পাকিস্তান: শাহবাজ গোলান মালভূমি সিরিয়ারই থাকবে, জাতিসংঘে আল-শারার ঘোষণা রেস্তোরাঁয় খাবার পরিবেশনের আড়ালে চলত মাদক কারবার গাজাগামী ফ্লোটিলায় নির্যাতনে বেন-গভিরসহ ইসরাইলিদের বিরুদ্ধে মামলা বার্লিন বিমানবন্দরে ড্রোন দেখা যাওয়ায় ফ্লাইট চলাচল বন্ধ, ঘুরিয়ে দেওয়া হলো ৫ ফ্লাইট ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক জন্মসূত্রে নাগরিকত্ব পেতে যুক্তরাষ্ট্র ভ্রমণকারীদের জন্য নতুন ভিসা বিধিনিষেধ নীতি জি২০ সম্মেলনে পুতিনকে ট্রাম্পের আমন্ত্রণ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর বৈঠক মহাকাশে নিরাপত্তা জোরদারে নতুন সামরিক স্কোয়াড্রন গড়ল যুক্তরাজ্য

শিবালয়ে বাবা হয়ে মানবতার দৃষ্টান্ত স্থাপন করেন ওসি ফিরোজ কবির

মানিকগঞ্জ থেকে আকাশ চৌধুরী : মানবতার দৃষ্টান্ত স্থাপন করলেন শিবালয় থানার ওসি মোঃ ফিরোজ কবির। তিনি ২৬ সেপ্টেম্বর ২০২০ শিবালয় উপজেলার শিমুলিয়া ইউনিয়নের বিলনালী গ্রামের গরীব কৃষক মোঃ বাকেল মোল্লার মেয়ে সালমার বিবাহ নিজ দায়িত্বে থেকে সম্পন্ন করেন।

জানা গেছে, কিছুদিন আগে সালমার বিবাহ ঠিক হয় কিন্তু কে বা কারা বর পক্ষকে ফোন দিয়ে কটু কথা বলে ও ভয়ভীতি দেখিয়ে বিবাহ বন্ধ করার চেষ্টা করেন। উপায় না পেয়ে মেয়ের বাবা মোঃ বাকেল মোল্লা শিবালয় থানায় গিয়ে ওসি ফিরোজ কবিরের দ্বারস্ত হয়।

বিষয়টি নিয়ে শিবালয় থানার ওসি মোঃ ফিরোজ কবির গুরুত্ব সহকারে দেখেন এবং ২৬ সেপ্টেম্বর শনিবার নিজে উপস্থিত থেকে মেয়ের বিবাহ সম্পন্ন করেন সেই সাথে বিবাহে সাক্ষী হিসেবে তিনি নিজেই বিয়েতে উকিল বাবা হিসেবে দায়িত্ব পালন করেন।

এতে বাকেল মোল্লার পরিবারের মধ্যে একটা স্বস্তি ফিরে আসে। এই রুপ সুন্দর ও মহৎ কাজ সম্পন্ন করার জন্য শিমুলিয়া তথা শিবালয়উপজেলার সাধারণ মানুষ অনেক খুুশী ৷


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: