শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন

শিরোনাম
আমবয়ানের মধ্য দিয়ে গাইবান্ধায় ৩ দিনের জেলা ইজতেমা শুরু ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসররা সক্রিয় হয়েছে: রিজভী নিয়ামতপুরে পিকআপসহ ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার ভবিষ্যতের শিক্ষাব্যবস্থা হবে এআই-নির্ভর: শিক্ষামন্ত্রী ২৪ ডিসেম্বর বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ, সেদিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই: শিক্ষামন্ত্রী জনগণ যেটা চাইবে, সরকার সেটাই সিদ্ধান্ত নেবে: আইজিপি রায় অনুযায়ী রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নিতে হবে: পররাষ্ট্রমন্ত্রী আইইউবিতে জিএসজি গ্লোবাল ডে: টেকসই উন্নয়ন ও বাসযোগ্য নগরী নিয়ে সংলাপ ফটিকছড়িতে ৪৫ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র করবে বারাকা–ইনফ্রাকো সাতক্ষীরায় ‘সাদা সোনার’ সুদিন, পোনা পরীক্ষার সুযোগ চান চাষিরা

রাজশাহী বাঘা উপজেলায় বন্যায় পানিবন্দী পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

রাজশাহী বাঘা উপজেলার ৭নং চকরাজাপুর ইউনিয়নে বন্যায় পানিবন্দী ও ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেছে বাঘা থানা পুলিশ।

শনিবার (১৬ আগষ্ট) দুপুরে উপজেলার চকরাজাপুর ইউনিয়নের বাজার এলাকায় পানিবন্দি থাকা ২০০টি পরিবারের মধ্যে শুকনো খাবার বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণকালে বাঘা থানা ওসি আ ফ ম আসাদুজ্জামান, তদন্ত ওসি সুপ্রভাত, এ আই প্রদ‍্যুৎ প্রামানিক, এএস আই মোস্তাফিজুর রহমানসহ পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

খাদ্য সামগ্রী বিতরণ শেষে বাঘা থানার ওসি আ ফ ম আসাদুজ্জামান জানান, ‘যেকোনো প্রাকৃতিক দুর্যোগসহ বিভিন্ন প্রয়োজনে জনগণের জন্য মানবিক কাজ করে পুলিশ। এরই ধারাবাহিকতায় বর্তমানে ভয়াবহ বন্যায় আমরা থানা পুলিশের প্রত্যেক সদস্য বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ, আশ্রয়কেন্দ্রের নিরাপত্তা সহ আইন শৃংখলা রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: