শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম
সাঈদ খোকনের পর নাহিদ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের এখন কেন গ্রেফতার করা হচ্ছে? ১০০ সেরা তারকার তালিকায় শীর্ষে মনরো, শাহরুখ কত নম্বরে ইউরোপের দল নিয়ে নতুন ফুটবল টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা বাংলাদেশের রিয়াদে হুথিদের হামলার নিন্দা জানাল কাতার-কুয়েত ও জিসিসি নারী দলের ব্যর্থতায় জাহানারার খোঁচা পাঁচ দফা দাবিতে ৬৪ জেলা ও ১৩ মহানগরে বিক্ষোভ করবে এনসিপি ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করা হবে: রিজভী ‘তুমিই আমার ছেলের উত্তরসূরি’—নিকো পাজকে মেসির মা সম্মিলিত ইসলামী ব্যাংকে বিনিয়োগ প্রস্তাব সৌদিকে দল বেঁধে সমুদ্র অভিমুখে ১০ কোটি কাঁকড়া, রহস্য কী

ভোলায় আধুনিক মৎস্য অবতরণ কেন্দ্র নির্মাণে ভাগ্য বদলাবে জেলেদের

ভোলায় জেলেদের দীর্ঘদিনের দাবির পর অবশেষে ৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত মৎস্য অবতরণ কেন্দ্র। এতে যেমন জেলেরা মৎস্য আহরণ, প্রক্রিয়াকরণ, প্যাকেজিং ও বিপণন করতে আধুনিক সুবিধা পাবেন তেমনি মাছ ধরা ও বেচাকেনার কাজে জড়িতদের কর্মসংস্থানের সুযোগ বাড়বে। স্বচ্ছলতা আসবে ভোলার অর্থনীতিতেও। জেলেরা বলছেন, তাদের দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলছে।

মেঘনা, তেতুলিয়া ও সাগর বেষ্টিত ভোলা জেলায় প্রায় ২ লাখ জেলেসহ আরো লক্ষাধিক মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মাছ ধরা ও বেচাকেনার সাথে সম্পৃক্ত। এখানকার মাছ স্থানীয়দের চাহিদা মিটিয়ে ঢাকাসহ বিভিন্ন জেলায় মাছের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

মৎস্য উৎপাদনের গুরুত্বপূর্ণ এ এলাকায় মাছ প্রক্রিয়াজাতে আধুনিক সুবিধা না থাকায় দীর্ঘদিন যাবৎ মৎস্য অবতরণ কেন্দ্র নির্মাণের দাবি ছিলো এ অঞ্চলের জেলেদের। অবশেষে ৭ কোটি টাকা ব্যয়ে সদরের মেঘনার তীরে নির্মাণ হচ্ছে মৎস্য অবতরণ কেন্দ্র।

১৭ শতাংশ জমির উপর নির্মিত আধুনিক এ মৎস্য অবতরণ কেন্দ্রে একসাথে ৩৬ জন জেলে মাছ নামানো ও বিক্রি করার সুযোগ পাবে। এখানে থাকবে অকশন শেড, প্যাকিং শেড, ইন্সপেকশন রুম, অফিস, আড়ৎ ঘর, আবাসিক ভবন, আইসপ্ল্যান্ট ভবন, কোয়ালিটি কন্ট্রোল ল্যাবসহ অত্যাধুনিক সকল সুযোগ-সুবিধা।

আধুনিক এ মৎস্য অবতরণ কেন্দ্রটির কাজ সম্পন্ন হলে উপকূলীয় জেলার মৎস্যজীবীদের জন্য সুযোগ-সুবিধা বৃদ্ধি পাবে।

চলতি বছরের জানুয়ারিতে শুরু হওয়া প্রকল্পটির নির্মাণ কাজ আগামী ডিসেম্বরে শেষ হওয়ার কথা রয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: