মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১২:৪২ অপরাহ্ন

শিরোনাম
ইরান চুক্তি মার্কিনিদের জন্য লাভজনক: ভ্যান্স লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে উত্তেজনা, আটক ৩ সংস্কৃতি আন্দোলন থেকে টেলিভিশন নাট্য নির্মাণে স্বতন্ত্র পথচলা: নির্মাতা সঞ্জীব দাস সুবর্ণচর রব্বানিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অতিরিক্ত রেজিস্ট্রেশন ফি আদায়ের অভিযোগ মুন্সীগঞ্জে এইচএসসি-২০২৬ পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত করতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত যৌতুকের বলি ৩ সন্তানের জননী: স্ত্রীকে পিটিয়ে হত্যার পর গোয়ালঘরে লাশ ফেলে পালালো স্বামী নড়াইলে যৌন হয়রানি প্রতিরোধ কমিটি গঠন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত চন্দ্রগঞ্জে ইয়াবা, নগদ টাকা ও মোবাইলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার কালিগঞ্জে ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে অভিযান, কারাদণ্ড দিল ভ্রাম্যমাণ আদালত অবৈধ প্লাস্টিক কারখানা নিয়ে অনুসন্ধানে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

সাংবাদিককে হুমকি দেওয়ায় ছাত্রদল নেতার বিরুদ্ধে ঢাকা কলেজে বিক্ষোভ

ঢাকা কলেজ ছাত্রদল নেতা কর্তৃক নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগকে পূর্ণবাসন ও সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে হুমকি এবং কলেজ প্রশাসনের নির্দেশনা অমান্য করে মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থীরা হল ত্যাগ না করার প্রতিবাদে ঢাকা কলেজে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা।

শনিবার (২৩ আগস্ট) রাত পৌনে ৮ টায় কলেজের হলপাড়া থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়। এরপর কলেজের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে বকুল তলায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে বিক্ষোভ মিছিলটি শেষ হয়।

বিক্ষোভে শিক্ষার্থীরা জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো, ঢাকা কলেজের অ্যাকশন ডাইরেক একশন; ছাত্রলীগের দালালেরা হুশিয়ার সাবধান: ছাত্রলীগের পুনর্বাসন, হবে না হবে না সহ বিভিন্ন ধরণের স্লোগান দিতে থাকেন।

বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে এনসিপির দক্ষিণ অঞ্চলের মূখ্য সংগঠক রাকিব হোসেন বলেন, গত কয়েকদিন আগে আমরা ছাত্রলীগের একজনকে কলেজ ক্যাম্পাসে ধরেছিলাম পরে পুলিশে দিলে ছাত্রদলের কর্মীরা তাকে ছাড়িয়ে আনে। আমরা প্রশাসনকে বলতে চাই জুলাই আন্দোলনের এক বছর হচ্ছে তারপরেও কেন ছাত্রলীগের চূড়ান্ত তালিকা চূড়ান্ত করছেন। আপনারা যদি আপনাদের কাজ সঠিকভাবে না করেন, আমাদের জন্য যেমন যোগ্য টিচার দরকার তাদের আনতে বাধ্য হব যোগ্য টিচার আনতে বাধ্য হব।

তিনি আরও বলেন, ঢাকা কলেজ প্রসাশনকে বলতে চাই মাস্টার্স শিক্ষার্থীদের হল থেকে বের হওয়ার নোটিশ দেওয়ার পরেও কেন মাস্টার্সের শিক্ষার্থীরা অবৈধভাবে হলে অবস্থান করতেছে। আপনারা যদি অতিদ্রুত এদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে সাধারণ শিক্ষার্থীরা ব্যবস্থা নিতে বাধ্য হবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: