বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম
মানবাধিকারকর্মী পরিচয়ে টাকা আদায়, নারীকে অনৈতিক প্রস্তাবের অভিযোগ সাফা-তৌসিফের কি নতুন কাজ আসবে? ফুটপাত দখলকারীদের নাম শুনে ওসিকে ফোন দিলেন প্রশাসক, বললেন ‘ওদেরকে ধরবা আজকে’ দেয়ালে শেখ মুজিবের ছবি, প্রধান শিক্ষকের কক্ষে তালা গোপালগঞ্জে নির্মানাধীন নারীর বাড়ি গুঁড়িয়ে দিয়ে লুটপাট, ভুক্তভোগী পরিবারে চরম আতঙ্ক কালিয়াকৈরে মজুরি বোর্ডের ১৭হাজার টাকা প্রত্যাখ্যান করে ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিকের বাংলাদেশকে ইসলামি অর্থায়নের আঞ্চলিক কেন্দ্র হিসেবে গড়ার পরামর্শ বিশেষজ্ঞদের নানক–নাছিমদের আগরতলায় অবস্থানের খবর, বিএনপির বিক্ষোভ সাবেক সচিবসহ ৯৭ জনের ব্যাংক হিসাব জব্দ, তালিকায় আছেন কারা ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদী তৎপরতা রুখে দিতে হবে: কুমিল্লায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

গুগল পিক্সেল ১০: ইন্টারনেট ছাড়াই চালানো যাবে হোয়াটসঅ্যাপ

স্মার্টফোন বাজারে নতুন উন্মাদনা সৃষ্টি করেছে গুগল। একাধিক স্মার্টফোন আনলো বাজারে আনলো টেক সংস্থা। পিক্সেল ১০, পিক্সেল ১০ প্রো, পিক্সেল ১০ প্রো এক্সএল এবং পিক্সেল ১০ প্রো ফোল্ড রয়েছে সেই তালিকায়। পিক্সেল ১০ প্রো ফোল্ড স্মার্টফোনের স্পেসিফিকেশন, ফিচার গ্রাহকদের আরও বেশি আকর্ষণ করছে।

এআই সাপোর্ট ছাড়াও এই ফোনে রয়েছে অসংখ্য নতুন ফিচার। যা স্মার্টফোনপ্রেমীদের এই ফোনের প্রতি আগ্রহ বাড়িয়ে তুলছে। সবচেয়ে চমকপ্রদ তথ্য হচ্ছে, এই ফোনে আপনি হোয়াটসআপ চ্যাট, অডিও-ভিডিও কল করতে পারবেন ইন্টারনেট ছাড়াই।

হ্যাঁ, ঠিকই শুনেছেন, ইন্টারনেট ছাড়াই চলবে হোয়াটসঅ্যাপ। মূলত স্যাটেলাইট নেটওয়ার্কের সহায়তায় এই ফোনে কাজ হবে বলেই জানিয়েছে গুগল। অর্থাৎ আপনি এমন কোনো জায়গায় আছেন যেখানে মোবাইল সিগন্যাল বা ওয়াই-ফাই সংযোগ নেই, সেখানে আপনি স্যাটেলাইট নেটওয়ার্কের সহায়তায় হোয়াটসঅ্যাপ চালাতে পারবেন। তবে এটি শুধু জরুরি মুহূর্তেই নয় ব্যবহার করা যাবে দৈনন্দিন ব্যবহারেও।

গুগলের মতে, হোয়াটসঅ্যাপে স্যাটেলাইট কলিং বর্তমানে শুধু নির্বাচিত কিছু নেটওয়ার্ক ক্যারিয়ারের সঙ্গে কাজ করবে। এছাড়াও এই ফিচার্সটি ব্যবহারের জন্য অতিরিক্ত চার্জও ধার্য করা হতে পারে।

অ্যাপল এরই মধ্যে আইফোনগুলোতে স্যাটেলাইট ফিচার অফার করেছে তবে এটি কেবল জরুরি টেক্সট মেসেজ পাঠানোর মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। তবে গুগলের এই পদক্ষেপ ব্যবহারকারীদের আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে, কারণ তারা সরাসরি হোয়াটসঅ্যাপে ভয়েস ও ভিডিও কলিং করতে পারবে। বিশেষ করে যেসব অঞ্চলে মোবাইল নেটওয়ার্ক সম্পূর্ণ অদৃশ্য হয়ে যায় সেখানে এই ফিচার্সটি দারুণভাবে কাজে দেবে।

স্যাটেলাইট ভিত্তিক হোয়াটসঅ্যাপ কলিং ফিচার্সটি ২৮ অগাস্ট থেকে পাওয়া যাবে, এমনটাই গুগল তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডলে জানিয়েছে। একই দিন পিক্সেল ১০ সিরিজের ফোনগুলো প্রথমবারের মত বাজারে বিক্রি শুরু হবে বলে জানিয়েছে গুগল। এই গুগল পিক্সেলের ফোনে এই ফিচার্সটি সক্রিয় করার পরে ফোনের স্ট্যাটাস বারে একটি স্যাটেলাইট আইকন প্রদর্শিত হবে যা নির্দেশ করবে যে কলটি স্যাটেলাইট নেটওয়ার্কের মাধ্যমে করা হচ্ছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: