বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন

শিরোনাম
৪৫ বছর ধরে মানুষের পাশে পল্লী চিকিৎসক ডাঃ বিদ্যুৎ ভট্টাচার্য, প্রকাশিত সংবাদের প্রতিবাদ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই কলকাতা নিউ মার্কেটের পাশেই হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৯ রাষ্ট্রপতি নির্বাচন: সিইসির সহায়ক হিসেবে ২০ কর্মকর্তা নিয়োগ গোপালগঞ্জে বাস থেকে তিন কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার নড়াইলে জাতীয় মৎস্য পক্ষ এর সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ উত্তর-পূর্ব সীমান্তে বিজিবির অভিযানে ৮৩০ কোটি টাকার চোরাচালান পণ্য উদ্ধার স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড উজিরপুরে ৪১ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি হারতা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর উদ্বোধন

সবুজবাগ থানা বিএনপির যুগ্ন আহবায়ক নির্বাচিত হয়েছেন বশিরুল আলম ফারুক

শহিদুল ইসলাম খোকন, স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঢাকা মহানগর দক্ষিণের আওতাধীন সবুজবাগ থানার আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। দলের পক্ষ থেকে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে এই নতুন কমিটির বিভিন্ন পদাধিকারীর নাম জানানো হয়েছে।

কমিটির আহবায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আশরাফুল রহিম। তার নেতৃত্বে একদল যুগ্ম আহবায়ক এই কমিটির কার্যক্রমে সহায়তা করবেন। যেখানে যুগ্ন আহবায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন বশিরুল আলম ফারুক।
তাছাড়া আরও যুগ্ম আহবায়কদের মধ্যে রয়েছেন: মো. ইয়াহইয়া (কাজী বাবু), মো. বদিউজ্জামান (বদি), মো. আব্দুল হান্নান খান, মো: আব্দুল কাদের জিলন, শফিকুর রহমান খোকন, আমানুল হক আমান,ইলিয়াস বাবু, আনোয়ারুল আজিম,সৈয়দ জিল্লুর রহমান মধু, মো. রহিম পারভেজ।

এই কমিটি গঠনের মাধ্যমে সবুজবাগ থানায় দলীয় কার্যক্রমকে আরও সুসংগঠিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক রফিকুল ইসলাম মজনু এবং সদস্য সচিব তানভীর আহমেদ রবিন। তাদের স্বাক্ষরের মাধ্যমে এই কমিটির আনুষ্ঠানিক অনুমোদন নিশ্চিত হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: