শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম
উজিরপুরে সড়ক ছাড়াই দাঁড়িয়ে আছে ৭ কোটি টাকার সেতু ধনবাড়ীতে কেন্দ্রীয় মন্দির নির্মাণে আলোচনা সভা অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে কুলাউড়ায় এনসিপির দুই গ্রুপে সংঘর্ষ- জেলা নেতা আটক ৫ লক্ষ্মীপুরে মাদকের বিরোধিতা করায় ব্যবসায়ীকে হুমকি,  এলাকাবাসীর প্রতিবাদ দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নূর ইসলামের দাফন সম্পন্ন সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করছে-মিয়া গোলাম পরওয়ার “মুন্সীগঞ্জ ডিবির অভিযানে ফিরিঙ্গী বাজার হতে ১০০ পিস ইয়াবাসহ ০১ জন গ্রেফতার” উত্তরার স্বেচ্ছাসেবক লীগের মিছিল, আটক ১ ‘২০১২’ সিনেমার সেই ভয়ংকর দৃশ্যই কি এখন নেপালের বাস্তবতা? নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা বা হড়

এশিয়া ও মধ্যপ্রাচ্যে ইন্টারনেট সেবা ব্যাহত

লোহিত সাগরে সাবমেরিন ক্যাবল কেটে যাওয়ার ঘটনায় এশিয়া ও মধ্যপ্রাচ্যের একাধিক দেশে ইন্টারনেট সেবায় ব্যাঘাত ঘটেছে। আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংস্থা নেটব্লকস জানিয়েছে, ভারত ও পাকিস্তানসহ কিছু দেশে ইন্টারনেট সেবায় অচলাবস্থা সৃষ্টি হয়েছে।

রয়টার্স জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের ইতিসালাত এবং ডু নেটওয়ার্কেও একই ধরনের সমস্যা লক্ষ্য করা গেছে।

নেটব্লকস বলছে, জেদ্দার (সৌদি আরব) নিকটবর্তী এলাকায় ক্যাবল সিস্টেমে ত্রুটি ধরা পড়েছে। তবে কিভাবে বা কার কারণে এ ক্ষতি হলো, তা এখনো স্পষ্ট নয়।

মাইক্রোসফট শনিবার জানিয়েছিল, তাদের ক্লাউড সেবা আজুর ব্যবহারকারীরা ধীরগতির সমস্যার সম্মুখীন হতে পারেন। কারণ লোহিত সাগরের নিচে থাকা একাধিক ফাইবার ক্যাবল ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সংস্থাটি জানিয়েছে, বিকল্প নেটওয়ার্ক রুটে ট্র্যাফিক সরিয়ে নেওয়ায় সম্পূর্ণ সেবা বন্ধ হয়নি।

মাইক্রোসফট এক বিবৃতিতে বলেছে, “আমরা আশা করছি মধ্যপ্রাচ্যের রুট হয়ে যাওয়া কিছু ট্র্যাফিকে লেটেন্সি বা বিলম্ব বাড়বে। তবে অন্যান্য অঞ্চলের ব্যবহারকারীদের ওপর এর প্রভাব পড়বে না।”

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ক্লাউড সেবা প্রদানকারী আজুর, অ্যামাজনের এডব্লিউএস-এর পরেই অবস্থান করছে। ফলে এই ব্যাঘাত বৈশ্বিক প্রযুক্তি খাতে নজর কাড়ছে।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় ইসরায়েলি অভিযান শুরুর পর থেকেই এর বিরুদ্ধ সরব প্রতিবাদ জানিয়ে আসছে হুতি বিদ্রোহীরা। লোহিত সাগরে একের পর এক জাহাজকে বানিয়ে আসছে হামলার লক্ষ্যবস্তু। ২০২৩ সালের নভেম্বর থেকে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত তারা শতাধিক বেশি জাহাজে হামলা চালিয়েছে। তাদের অভিযানে অন্তত চারটি জাহাজ ডুবেছে এবং অন্তত আটজন নাবিক নিহত হয়েছেন।

তারা জুলাই মাসে আরও দুটি জাহাজ ডুবিয়েছে, এতে অন্তত চারজনের মৃত্যু হয়েছে। এই ক্যাবল হামলা এমন সময় হলো, যখন ইসরায়েল-হামাস যুদ্ধের জন্য সম্ভাব্য নতুন যুদ্ধবিরতি নিয়ে অস্থির পরিস্থিতি বিরাজ করছে। এদিকে, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ও তেহরানের আলোচনার ভবিষ্যৎও অনিশ্চিত হয়ে উঠেছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: