বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১২:৪০ অপরাহ্ন

শিরোনাম
সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই কলকাতা নিউ মার্কেটের পাশেই হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৯ রাষ্ট্রপতি নির্বাচন: সিইসির সহায়ক হিসেবে ২০ কর্মকর্তা নিয়োগ গোপালগঞ্জে বাস থেকে তিন কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার নড়াইলে জাতীয় মৎস্য পক্ষ এর সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ উত্তর-পূর্ব সীমান্তে বিজিবির অভিযানে ৮৩০ কোটি টাকার চোরাচালান পণ্য উদ্ধার স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড উজিরপুরে ৪১ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি হারতা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর উদ্বোধন জলাবদ্ধতায় নাকাল গৌরনদী পৌরবাসী, ডেঙ্গু ও চর্মরোগের চরম স্বাস্থ্যঝুঁকি

গাকৃবিতে শিক্ষা পাঠ্যক্রম উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

মানিক সরকার, গাজীপুর প্রতিনিধি : বুধবার শিক্ষার গুণগত মান বৃদ্ধি ও শিক্ষার্থীদের সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে “প্রয়োজনভিত্তিক মূল্যায়নের ওপর ভিত্তি করে আউটকাম ভিত্তিক শিক্ষা পাঠ্যক্রম উন্নয়ন” শিরোনামে একটি গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ শরীফ রায়হানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালক (আইকিউএসি) প্রফেসর ড. নাসরীন আক্তার আইভী।

প্রশিক্ষণে প্রধান অতিথি গাকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। তিনি বলেন “শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় থেকে শুধু ডিগ্রি নিয়ে নয়, প্রকৃত দক্ষতা ও সক্ষমতা নিয়ে বেরিয়ে যাবে এ লক্ষ্যেই আমাদের প্রতিটি পাঠ্যক্রম সাজাতে হবে।


আরও পড়ুন


আউটকাম ভিত্তিক শিক্ষা এমন একটি দৃষ্টিভঙ্গি, যা শিক্ষার্থীদের বাস্তব জীবন ও চাকরির বাজারের চাহিদার সঙ্গে সংযুক্ত করে।

বিশেষ অতিথি প্রো-ভিসি প্রফেসর ড. এম. ময়নুল হক এবং ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ।
এ সময় উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা মৎস্য কর্মকর্তা শেখ মনিরুল ইসলাম মনির, প্রফেসর ড. এম. ময়নুল হক, প্রফেসর ড. দিনেশ চন্দ্র সাহা।

প্রশিক্ষণে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের প্রোগ্রাম সেল্ফ অ্যাসেসমেন্ট কমিটি এবং নিড বেইজড অ্যাসেসমেন্ট কমিটির সদস্যবৃন্দ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: