বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:০২ অপরাহ্ন

শিরোনাম
জ্বালানি খাতের বিশিষ্ট ব্যক্তিত্ব ইঞ্জিনিয়ার ওয়াদুদ খান আর নেই নড়াইলের লোহাগড়ায় চুরির প্রতিবাদে মানববন্ধন সিলেটের ওসমানী মেডিকেলে দালাল ও চোর চক্র খাদিজার দৌরাত্ম্য বেপরোয়া গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন উপকূলবাসীকে রক্ষায় সমন্বিত ও কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে পানিসম্পদ মন্ত্রী মাদক ব্যবসা নিয়ে সংঘর্ষে প্রাণ গেল নির্মাণ শ্রমিকের, উত্তেজনায় জ্বলল দুই বাড়ি উজিরপুরে দিনে দুপুরে বসতঘরে দুর্ধর্ষ চুরি, প্রায় ১১ লাখ টাকার স্বর্ণালংকার লুট মুন্সীগঞ্জে আন্তর্জাতিক নৃত্য দিবস পালিত ইরানকে উপসাগরীয় দেশগুলোর সতর্ক বার্তা অসুস্থ বিরোধী দলীয় এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

রাজধানীতে রাস্তায় জমে থাকা বৃষ্টির পানিতে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

রাজধানীর বংশাল নাজিরাবাজার এলাকায় রাস্তায় জমে থাকা বৃষ্টির পানিতে বিদ্যুতায়িত হয়ে আমিন (৩০) নামে বাইসাইকেল আরোহী এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি একটি বেকারি দোকানের কর্মচারী।

সোমবার (২২ সেপ্টম্বর) সকাল সোয়া ৯টার দিকে বংশাল নাজিরাবাজার চৌরাস্তা কাজী আলাউদ্দিন রোডের জামাই গলিতে এই দুর্ঘটনা ঘটে।

অচেতন অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সকাল পৌনে ১০টার দিকে মৃত ঘোষণা করেন।

পথচারী জিসান জানান, সকালে বাইবাইসাইকেল নিয়ে নাজিরাবাজার কাজী আলাউদ্দিন রোড দিয়ে যাচ্ছিলেন ওই যুবক। হঠাৎ বাইসাইকেলসহ পানিতে পড়ে যান। দেখতে পেয়ে বাঁশ দিয়ে তাকে টেনে দূরে নিয়ে আসা হয়। এরপর পানি থেকে তুলে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে চিকিৎসক জানান, তিনি মারা গেছেন।

জিসান আরও জানান, ঘটনাস্থলে রাস্তার পাশে বিদ্যুতের খুঁটি আছে। রাতে বৃষ্টিতে রাস্তায় পানি জমে গেছে। ধারণা করা হচ্ছে, সেই খুঁটি থেকেই বিদ্যুতায়িত হয়ে চিল পানি। মৃত আমিনের বাড়ি পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার টেলিসানি গ্রামে। বাবার নাম মো. বাদশা মিয়া। বর্তমানে হজারীবাগ বিজিবি এক নম্বর গেট এলাকায় থাকতেন। ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নাজিরাবাজার এলাকা থেকে ওই যুবককে মুমূর্ষু অবস্থায় পথচারীরা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: