শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন

শিরোনাম
সাতক্ষীরায় ‘সাদা সোনার’ সুদিন, পোনা পরীক্ষার সুযোগ চান চাষিরা বাংলাদেশ ম্যাচে আগ্রাসী উদযাপনের ব্যাখ্যা দিলেন রাবাদা আগামীর বিশ্বকে নেতৃত্ব দিতে সক্ষম শিক্ষার্থী তৈরি করতে হবে: শিক্ষামন্ত্রী টোল আদায় নিয়ে অভিযোগের ব্যাখ্যা তলব, গাড়ি গুনতে লোক বসবে বৃষ্টিভেজা শীতের আমেজ, রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে ৩ সহজ স্যুপ ‘নতুন অধিনায়ক’ নিয়ে বাংলাদেশ সিরিজের দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার বিএনপি নেতাকর্মীদের ডিসেম্বরজুড়ে মাঠে থাকার নির্দেশ এমপি সেলিম ভূঁইয়ার শেবাচিম হাসপাতালের নতুন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনুর রশীদ খেলাপি ঋণ নিষ্পত্তিতে বিশেষ এক্সিট সুবিধা, ব্যাংকগুলোকে নতুন নির্দেশনা গোপালগঞ্জে ফিরছে স্বাভাবিক ছন্দ, নিরাপত্তা শঙ্কায় গোবিপ্রবি অনির্দিষ্টকালের জন্য বন্ধ

হত্যার চেষ্টা করা হলেও খালেদা জিয়া ফ্যাসিস্ট হাসিনার সাথে আপোষ করেননি-খায়ের ভূঁইয়া

লক্ষ্মীপুর প্রতিনিধি : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা আবুল খায়ের ভুঁইয়া বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার ক্ষমতামলে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ থেকে ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা। জেল-জুলুম, অত্যাচার-নির্যাতন, গুম-খুনের শিকার হয়েছে। তারা বাড়িতে থাকতে পারেনি।

খালেদা জিয়া বিনা অপরাধে জেল খেটেছে। জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত ক্যান্টনমেন্টের বাড়ি থেকে জোরজবরদস্তি করে বের করে দিয়েছে। তার সন্তান আরাফাত রহমান কোকো নির্যাতনের ফলে মৃত্যুবরণ করে। আরেক ছেলে তারেক রমহান দেশত্যাগ করতে বাধ্য হয়েছেন। খালেদা জিয়াকে, স্লো পয়জনিং করে হত্যা চেষ্টা করে। তবুও শেখ হাসিনার সাথে আপোষ করেননি। তিনি দেশ-দেশের মানুষ ও গণতন্ত্র পুনরুদ্ধারে লড়াই করে গেছেন।

শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় লক্ষ্মীপুর সদর উপজেলার শাকচর ইউনিয়ন শ্রমিকদলের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির এ নেতা। শ্রমিকদলের সদর পশ্চিম শাখার আয়োজনে স্থানীয় একটি প্রাইমারি বিদ্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

খায়ের ভূঁইয়া আরও বলেন, বর্তমানে একটি দল বাহির হইছে। যারা পূজা মন্ডপে গিয়ে নাচানাচি করে। এটি কোন হাদিসে পেয়েছে, আমার জানা নেই। এতদিন বলেছে, আমরা এসব করে ইসলামের ক্ষতি করে থাকি। কিন্তু এখন তারা কিভাবে মন্দিরে গেলো। নতুন করে কোন হাদিস আইছে তাদের কাছে। নাকি ভাওতাবাজি করে কোরআনের উক্তি বাহির করে, নিজেদের মন্ডপে যাওয়া জায়েজ করে নিছে।

তারা (জামায়াত’র মহিলা কর্মী) গ্রামে গ্রামে গিয়ে, মহিলাদের ভুল বুঝায়। মিথ্যা তথ্য প্রচার করে। ক্ষমতা পাওয়ার জন্য এমন কোন কাজ নাই, বর্তমানে তারা করে না। ওরা মহিলাদের বলে, দাঁড়িপাল্লায় ভোট দিলে, বেহেসতে চলে যাবে। ধানের শীষের নামে বদনাম করে। এসব বিষয়ে বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। টিম করে, বাড়ি-বাড়ি যেতে হবে। মা-বোনদের বুঝাতে হবে। দেশ নিয়ে তারেক রহমানের আগামীর পরিকল্পনা ৩১ দফা তুলে ধরতে হবে। ধানের শীষের পক্ষে মহিলাদের সমর্থন বৃদ্ধি করতে হবে।

এসময় বক্তব্য রাখেন, বিএনপি নেতা মহিউদ্দিন পাটোয়ারী বিটু, সাইদুর রহমান ছুট্টো, রাব্বি এলাহী জহিন, মহিলা নেত্রী হাসিনা শওকত, শ্রমিকদলের দেলোয়ার হোসেন, ইউছুপ আলী মুক্তার হোসেন প্রমুখ।

কর্মী সম্মেলন পরবর্তী ইউনিয়ন শ্রমিক দলের কমিটি ঘোষনা করা হয়। এতে সোহাগ হোসেনকে আহ্বায়ক ও আবদুর রহমানকে সদস্য সচিব করে ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: