শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন

শিরোনাম
আগামীর বিশ্বকে নেতৃত্ব দিতে সক্ষম শিক্ষার্থী তৈরি করতে হবে: শিক্ষামন্ত্রী টোল আদায় নিয়ে অভিযোগের ব্যাখ্যা তলব, গাড়ি গুনতে লোক বসবে বৃষ্টিভেজা শীতের আমেজ, রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে ৩ সহজ স্যুপ ‘নতুন অধিনায়ক’ নিয়ে বাংলাদেশ সিরিজের দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার বিএনপি নেতাকর্মীদের ডিসেম্বরজুড়ে মাঠে থাকার নির্দেশ এমপি সেলিম ভূঁইয়ার শেবাচিম হাসপাতালের নতুন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনুর রশীদ খেলাপি ঋণ নিষ্পত্তিতে বিশেষ এক্সিট সুবিধা, ব্যাংকগুলোকে নতুন নির্দেশনা গোপালগঞ্জে ফিরছে স্বাভাবিক ছন্দ, নিরাপত্তা শঙ্কায় গোবিপ্রবি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ক্ষমতায় এসেই বিক্ষোভের মুখে কলম্বিয়ায় প্রেসিডেন্ট, পুলিশের সঙ্গে সংঘর্ষ চলমান শ্রম আন্দোলনে পোশাকশিল্পে ক্ষতি কত, জরিপ শুরু করেছে বিজিএমইএ

নেতানিয়াহুর সমর্থন ট্রাম্পের শান্তি পরিকল্পনায়

মঙ্গলবার ভোর থেকে অবরুদ্ধ উপত্যকাটিতে ইসরায়েলি হামলায় অন্তত ৩৭ জন মারা গেছেন-

গাজার যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব খতিয়ে দেখছে হামাস। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইতিমধ্যেই এর প্রতি সমর্থন জানিয়েছেন। তবে এর মধ্যেই ইসরায়েলি হামলায় গতকাল অন্তত ৩৭ জন নিহত হয়েছেন।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে গাজায় এখন পর্যন্ত ৬৬ হাজারের বেশি নিহত এবং ১ লাখ ৬৮ হাজার আহত হয়েছেন। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে উপত্যকাটি।

পরিকল্পনা নিয়ে প্রশ্ন তুলেছেন ফিলিস্তিনিরা— হামাস যোদ্ধাদের নির্বাসন, জিম্মি ফেরত ও বাস্তুচ্যুত গাজাবাসীর ভবিষ্যৎ নিয়ে স্পষ্ট ব্যাখ্যা চান তারা।

যুক্তরাষ্ট্রের প্রস্তাবকে স্বাগত জানিয়েছে সৌদি আরব, জর্ডান, কাতার, মিসরসহ কয়েকটি দেশ এবং প্যালেস্টিনিয়ান অথরিটি। কাতার জানিয়েছে, গাজা পুনর্গঠনে তারা সহায়তা করবে।

পশ্চিম তীরেও ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত ১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। সূত্র: আল-জাজিরা


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: