শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন

শিরোনাম
সৌদি আরবের নেতৃত্বাধীন সামুদ্রিক প্রতিরক্ষা জোটে যুক্ত হলো বাংলাদেশ প্রশাসককে সঙ্গে নিয়ে রাতে রাজধানী পরিদর্শনে প্রধানমন্ত্রী ইউরেনাসের চাঁদ এরিয়েলে ছিল ১৬০ কিলোমিটার গভীর মহাসাগর: গবেষণা সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল ২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ধনবাড়ী-বাজিতপুর সড়ক গিলে খাচ্ছে পুকুরে,জন-দুভোর্গ চরমে! নড়াইলের লোহাগড়া এম কে মিতালী মাধ্যমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়াকে ফেনীতে সংবর্ধনা কুয়েতে চীনা প্রতিষ্ঠানের ভবনে ইরানের হামলা, নিহত ১ ‘শেখ হাসিনাকে কপি করবেন না’, বিএনপিকে নাহিদ ইসলামের আহ্বান

পাকিস্তানে পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে হামলা, নিহত ৭ পুলিশ সদস্য

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে একটি পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে ভয়াবহ এক হামলার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৭ জন পুলিশ সদস্য প্রাণ হারিয়েছেন। সেইসঙ্গে আহত হয়েছেন ১৩ জন পুলিশ সদস্য।

শুক্রবার (১০ অক্টোবর) খাইবার পাখতুনখোয়ার ডেরা ইসমাইল খানে এ হামলা ঘটে। শনিবার (১১ অক্টোবর) সন্ত্রাস দমন বিভাগ (সিটিডি) এ তথ্য জানায়। খবর দ্য ডনের।

প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার রাতে ডেরা ইসমাইল খানের একটি পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে ‘সন্ত্রাসী হামলা’ চালানো হয়। পুলিশ হামলা প্রতিহত করে এবং পুলিশ বাহিনীর প্রতিশোধমূলক গুলিতে একজন আত্মঘাতী বোমারুসহ বেশ কয়েকজন হামলাকারী নিহত হয়।

শনিবার সিটিডির একটি প্রতিবেদনে দেখা যায়, এই ঘটনায় সাত পুলিশ সদস্য নিহত এবং আরও ১৩ জন আহত হয়েছেন। ডেরা ইসমাইল খানের সহকারী কমিশনার মুহাম্মদ হামিদ সিদ্দিকীও ডনকে হতাহতের বিষয়টি নিশ্চিত করেন।

সিটিডির প্রতিবেদন অনুসারে, শুক্রবার রাত ৮টা ৩০ মিনিটে শোরকোট থানার সীমানার মধ্যে এই হামলাটি ঘটে। সন্ত্রাসীরা প্রশিক্ষণ কেন্দ্রের কাছে একটি জাতীয় ডাটাবেস এবং নিবন্ধন কর্তৃপক্ষের (নাদ্রা) অফিসও পুড়িয়ে দেয় বলে জানানো হয়।

এদিকে, ডিআই খান পুলিশের জারি করা এক বিবৃতিতে বলা হয়, পাঁচ ঘন্টা ধরে চলা গুলি বিনিময়ে পাঁচ সন্ত্রাসী নিহত হয়েছে। হামলার বিস্তারিত বর্ণনা দিয়ে বিবৃতিতে বলা হয়, গত রাতে ফিতনা আল খাওয়ারিজ সন্ত্রাসীরা প্রথমে রাত্তা কালাচি এলাকায় পুলিশ প্রশিক্ষণ স্কুলের গেটে বিস্ফোরক বোঝাই একটি ট্রাক ঢুকিয়ে দেয়, যার ফলে স্কুলের দেয়াল ধসে পড়ে।

মূলত, নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এর সন্ত্রাসীদেরকে ‘ফিতনা আল খাওয়ারিজ’ বলেও সম্বোধন করা হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: