শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন

শিরোনাম
আগামীর বিশ্বকে নেতৃত্ব দিতে সক্ষম শিক্ষার্থী তৈরি করতে হবে: শিক্ষামন্ত্রী টোল আদায় নিয়ে অভিযোগের ব্যাখ্যা তলব, গাড়ি গুনতে লোক বসবে বৃষ্টিভেজা শীতের আমেজ, রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে ৩ সহজ স্যুপ ‘নতুন অধিনায়ক’ নিয়ে বাংলাদেশ সিরিজের দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার বিএনপি নেতাকর্মীদের ডিসেম্বরজুড়ে মাঠে থাকার নির্দেশ এমপি সেলিম ভূঁইয়ার শেবাচিম হাসপাতালের নতুন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনুর রশীদ খেলাপি ঋণ নিষ্পত্তিতে বিশেষ এক্সিট সুবিধা, ব্যাংকগুলোকে নতুন নির্দেশনা গোপালগঞ্জে ফিরছে স্বাভাবিক ছন্দ, নিরাপত্তা শঙ্কায় গোবিপ্রবি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ক্ষমতায় এসেই বিক্ষোভের মুখে কলম্বিয়ায় প্রেসিডেন্ট, পুলিশের সঙ্গে সংঘর্ষ চলমান শ্রম আন্দোলনে পোশাকশিল্পে ক্ষতি কত, জরিপ শুরু করেছে বিজিএমইএ

সাদাছড়ি কেবল একটি সরঞ্জাম নয় বরং পৃথিবী বদলে দেওয়ার এক আলোর মশাল – ডিসি মো. রফিকুল ইসলাম

অমর গুপ্ত, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম বলেছেন, দৃষ্টিহীনদের আত্মনির্ভরতা, আত্মবিশ্বাস এবং সামাজিক অন্তরর্ভুক্তি বৃদ্ধিতে সাদাছড়ি কেবল একটি সরঞ্জাম নয়, বরং পৃথিবী বদলে দেওয়ার এক আলোর মশাল। যেখানে দৃষ্টিশক্তির অভাব, কখনই একটি যাওয়ার পথে বাঁধা হতে পারে না। আসুন, প্রত্যেকে এক ধাপ এগিয়ে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির পাশে দাঁড়াই। কারণ সমাজ তখনি উন্নত হয় যখন কেউ পিছিয়ে থাকে না।

“সাদাছড়ির আধুনিকায়ন, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির উন্নয়ন”- এবারের এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ বুধবার (১৫ অক্টোবর) জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী ও সেবা ও সাহায্য কেন্দ্র, দিনাজপুর এর আয়োজনে এবং স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা সমূহের সহযোগিতায় বিশ্বা সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২৫ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও স্মার্ট ছড়ি বিতরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. আব্দুল মতিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. রিয়াজ উদ্দিন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. মুরাদ হোসেন, সিভিল সার্জনের প্রতিনিধি ডা. তাসকিয়াতুন মুসলিমা। স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. মেহেদী হাসান।

শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার গোলাম আজম, সমাজসেবা অফিসার মাহমুদা নুসরাত জাহান, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র দিনাজপুরের কনসালটেন্ট (ফিজিওথেরাপী) ডা. মো. নাসিম, বেসরকারি উন্নয়ন সংস্থার পক্ষে মো. আশরাফুল আলম, শাহ মো. নজরুল ইসলাম, সিডিএ’র রিসোর্স অনামিকা পান্ডে, দীপশিখার প্রজেক্ট কো-অর্ডিনেটর হিমাংশুদেব দত্ত রায়, মমতা পল্লী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মো. ইয়াকুব আলী, সিডিডি দিনাজপুর প্রজেক্ট অফিসের ফিল্ড কো-অর্ডিনেটর শৈলেন চন্দ্র রায়, প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল শাহ নেওয়াজ ও প্রতিবন্ধী বিদ্যালয় ও পুনর্বাসন সংস্থার সাধারণ সম্পাদক বিলকিস আরা ফয়েজ। সঞ্চালকের দায়িত্ব পালন করেন সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মুনির হোসেন।

শেষে আবু তাহেরের পরিবেশনায় দৃষ্টি প্রতিবন্ধীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন এবং প্রধান অতিথি দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে স্মাট ছড়ি বিতরণ করেন। সার্বিক তত্ত¡াবধানে ছিলেন সমাজসেবা কার্যালয়ের গোলাম রব্বানী।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: