শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন

শিরোনাম
আকিজ গ্রুপে নিয়োগ, আবেদন ২২ অক্টোবর পর্যন্ত পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির নেতৃত্বে সুমন-শিবলী প্রতিটি ধর্মই মানুষকে সত্য, ন্যায় ও মানবকল্যাণের শিক্ষা দেয়: রাষ্ট্রপতি ভোরে প্রশ্নপত্র আসে এনবিআরের দুই কর্মীর কাছে, কয়েক ঘণ্টার মধ্যে ছড়িয়ে পড়ে উত্তর ৮-১০ লাখে যুব উন্নয়নের প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৭ জনের ৫ জনই সরকারি কর্মচারী অনলাইনে আকর্ষণীয় পণ্যের বিজ্ঞাপন দিয়ে বিশ্বজুড়ে গুপ্তচরবৃত্তি চালিয়েছে ইসরায়েলি কোম্পানি মানারাতে দুই দিনব্যাপী স্টেম ফেস্ট শুরু, অংশ নিচ্ছে ৮ শতাধিক শিক্ষার্থী নরেন্দ্র মোদির কণ্ঠে চার দেশের সামরিক সুরক্ষায় শেখ হাসিনার ফেরার বার্তাটি এআই নির্মিত স্কুল ছুটির পর যে কারণে শিশুকে রাস্তার খাবার দেবেন না সাইবার সিকিউরিটি আইন প্রয়োজন, তবে সাংবাদিকতা ব্যাহত করা যাবে না: প্রেস সচিব

বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

মীর ইবনে আল নাহিয়ান, বুটেক্স : বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৯ জানুয়ারি ২০২৬ (শুক্রবার) অনুষ্ঠিত হবে এ পরীক্ষা।

ভর্তি কমিটির সূত্রে জানা গেছে, এবারের ভর্তি সংক্রান্ত যোগ্যতা, জিপিএ শর্ত ও আবেদন প্রক্রিয়া এখনো নির্ধারিত হয়নি। এসব বিষয়ে শিগগিরই ভর্তি কমিটির সভা অনুষ্ঠিত হবে এবং পরবর্তী সময়ে প্রকাশ করা হবে বিস্তারিত ভর্তি বিজ্ঞপ্তি।

গত শিক্ষাবর্ষে (২০২৪-২৫) ভর্তি পরীক্ষায় ৬৪০টি আসনের বিপরীতে ৯,২৭৩ জন ভর্তিচ্ছু প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। অর্থাৎ, এক আসনের জন্য লড়েছিলেন প্রায় ১৫ জন শিক্ষার্থী। গত বছর আবেদন যোগ্যতার শর্ত অনুযায়ী, এসএসসিতে ৫.০০-এর স্কেলে ন্যূনতম জিপিএ ৪.০০, এইচএসসিতে ৪.৫০ এবং গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজি বিষয়ে সর্বমোট অন্তত ১৮.৫০ গ্রেড পয়েন্ট থাকা বাধ্যতামূলক ছিল।

এবারের এইচএসসি পরীক্ষায় সারাদেশে তুলনামূলক খারাপ ফলাফলের কারণে অনেক শিক্ষার্থী ধারণা করছেন, অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মতো বুটেক্সও ভর্তি আবেদনের যোগ্যতায় কিছু শিথিলতা আনতে পারে। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন।

উল্লেখ্য, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) দেশের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিষয়ে একমাত্র সরকারি বিশেষায়িত বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টিতে বর্তমানে মোট ১১টি বিভাগ রয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: