বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম
লক্ষ্মীপুরের রায়পুরে ৮৫২ পিস ইয়াবাসহ যুবক আটক মুন্সীগঞ্জে গণশুনানি কার্যক্রম অনুষ্ঠিত হয় চৌদ্দগ্রামে স্কুল মাঠে জলাবদ্ধতা, ব্যাহত পাঠদান ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা: সমঝোতা ‘শেষ’ ঘোষণা ট্রাম্পের ৩০০ নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিলো যুবদল প্রযুক্তিনির্ভর কৃষি গড়ে তুলতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর আসন্ন ঢাকা মেডিকেল পরিদর্শনে উচ্ছ্বসিত সাবেক ও বর্তমান ৬ ফ্রান্সের ম্যাচে সব রেফারি আর্জেন্টিনার, ফিফার ‘লজ্জা নেই’ বলছে ফরাসি মিডিয়া শেষ আটের আগে বিশ্বকাপ জয়ের গাণিতিক সম্ভাবনায় এগিয়ে যারা ‘মেসি দেখিয়ে দিলেন চ্যাম্পিয়নদের হৃদস্পন্দন কেমন হয়’

বগুড়া-৬ আসনে ধানের শীষে লড়বেন তারেক রহমান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসনে ধানের শীষ প্রতীকে লড়বেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষণা করেন।

তিনি জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামী নির্বাচনে তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন— ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রার্থী হবেন বগুড়া-৬ আসনে।

এছাড়া ঠাকুরগাঁও-১ আসনে নিজেই লড়বেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ঢাকা-১৪ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে প্রাথমিকভাবে মনোনয়ন পেয়েছেন ‘মায়ের ডাক’ সংগঠনের সানজিদা তুলি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: