রবিবার, ২১ Jun ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন

শিরোনাম
বাংলাদেশকে ফুটবল বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখতে হবে: প্রধানমন্ত্রী জনকল্যাণে জামায়াত নেতাকর্মীদের উৎসর্গিত হতে হবে: ডাঃ আব্দুল্লাহ মুঃ তাহের আইনশৃঙ্খলা উন্নয়নে কাজের প্রত্যয় কালিগঞ্জ থানায় নতুন ওসি শহিদুল ইসলাম “মুন্সীগঞ্জ ডিবি পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ ০৫ জন গ্রেফতার” নড়াইলে অধ্যক্ষ শা ম আনয়ারুজ্জামানের স্মরণে সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাফিনিয়ার চোট নিয়ে যা জানা গেল ইরান যুদ্ধে চীনের কূটনৈতিক জয়? উসকানিমূলক পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে: রিজভী মোহাম্মদপুরের অপরাধীদের নির্মূলের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর একজন ক্ষুদ্র ব্যবসায়ীর স্বপ্নযাত্রা- মো: হাছান উদ্দিন মিয়া

ধান যেমন বাম্পার, কৃষকের মুখেও তেমন হাসি : মতলব উত্তরে আমন চাষে সোনালী সাফল্য

শামীম আহমেদ জয় , মতলব (চাঁদপুর),
আবহাওয়া অনুকূলে থাকা, সময়মতো বৃষ্টি আর উপজেলা কৃষি অফিসের সঠিক পরামর্শে এবারের চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের আওতায় আমন ধানে এসেছে বাম্পার ফলন। ইতিমধ্যেই কিছু এলাকায় আগাম ধান কাটা শুরু হলেও, অধিকাংশ মাঠে এখনো ফসল পাকার অপেক্ষায়। কৃষকেরা জানান, আরও ১০ থেকে ১৫ দিন পর পুরো দমে ধান কাটা শুরু হবে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে ১টি পৌরসভা ও ১৪টি ইউনিয়নে ৭ হাজার ৬৫৫ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও বাস্তবে চাষ হয়েছে প্রায় ৯ হাজার ৭০ হেক্টর জমিতে। অর্থাৎ লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে আমন চাষ হয়েছে এবার।

বুধবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলার ফতেপুর গ্রামের মাঠে দেখা মেলে কৃষক হোসেন মিয়ার সঙ্গে। মাথায় গামছা, হাতে কাচি, চোখে খুশির ছাপ। তিনি বলেন, আল্লার রহমতে এইবার ধান ভালো হইছে ভাই। এক বিঘায় ২০–২২ মণ ধান পাইতেছি। পোকা-মাকড় নাই, বৃষ্টি-রোদ সব ঠিকঠাক আছিল। এখন ধান কাটি, মনে শান্তি লাগে।

ছেংগারচর পৌর এলাকার দেওয়ানজীকান্দি গ্রামের কৃষক জসিম উদ্দিন বলেন, আগের বছর বৃষ্টি ঠিক মতো হয় নাই, ধান পোড়ছিল। এইবার আবহাওয়া ভালো আছিল, তাই ফলনও ভালো। এখনো আমার জমির ধান পুরা পাকতে বাকি, ১০ দিন পর কাটুম।

একই গ্রামের কৃষক সুমন পাহাড় বলেন, আমি ৩০ শতাংশ জমির ধান কাইরা ঘরে তুইলা রাখছি। দান মোটা, খইলও ভালো। খরচও কম হইছে। মনে হয় এইবার ভালো লাভ হইব।

সুলতানাবাদ ইউনিয়নের টরকী গ্রামের কৃষক আব্দুর রহমান বলেন, এবার আমার জমি সহ পুরো বিলের জমিতে ধানের বাম্পার ফলন হয়েছে। এখনো অর্ধেক জমির ধান পাকে নাই, ১০ থেকে ১৫ দিন পর ধান কাটা শুরু করব।

বাগানবাড়ি এলাকার কৃষাণী আকলিমা বেগম বলেন, এইবার ধান অনেক ভালো আইছে। ঘরে ধান তুলতে তুলতে মনটা ভইরা যায়। এই রকম ধান বহুদিন দেখি নাই।

ফতেপুর পূর্ব ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান গোলাম নবী খোকন বলেন, এ বছর আমনের ফলন আশার চেয়েও ভালো। কৃষকের মুখে হাসি মানেই দেশের মুখে হাসি। কৃষি অফিস মাঠে গিয়ে দিকনির্দেশনা দিয়েছে, তাই ফলনও ভালো।

উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী বলেন, সময়মতো বৃষ্টি, অনুকূল আবহাওয়া ও নিয়মিত মাঠ পর্যায়ের পরামর্শের কারণে এবার আমনের ফলন বাম্পার হয়েছে। কিছু এলাকায় আগাম কাটা শুরু হলেও নভেম্বরের শেষ দিকে পুরো উপজেলায় ধান কাটা শুরু হবে। প্রতি হেক্টরে গড়ে ৪.৫ টন ধান পাওয়া যাচ্ছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: