বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন

শিরোনাম
সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই কলকাতা নিউ মার্কেটের পাশেই হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৯ রাষ্ট্রপতি নির্বাচন: সিইসির সহায়ক হিসেবে ২০ কর্মকর্তা নিয়োগ গোপালগঞ্জে বাস থেকে তিন কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার নড়াইলে জাতীয় মৎস্য পক্ষ এর সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ উত্তর-পূর্ব সীমান্তে বিজিবির অভিযানে ৮৩০ কোটি টাকার চোরাচালান পণ্য উদ্ধার স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড উজিরপুরে ৪১ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি হারতা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর উদ্বোধন জলাবদ্ধতায় নাকাল গৌরনদী পৌরবাসী, ডেঙ্গু ও চর্মরোগের চরম স্বাস্থ্যঝুঁকি

প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ঝরে পড়া রোধে ধনবাড়ীতে ‘মিনি শিশুপার্ক’ উদ্বোধন

হাফিজুর রহমান,টাঙ্গাইল প্রতিনিধি:
প্রান্তিক জনগোষ্ঠীর শিশুদের স্কুলমুখী করতে ও ঝরে পড়া রোধে টাঙ্গাইলের ধনবাড়ীতে ১০ টি প্রাথমিক বিদ্যালয়ে প্লে-গ্রাউন্ড’বা মিনি পার্ক স্থানের উদ্যেগ নিয়েছে টাঙ্গাইল জেলা প্রশাসন।

 

মিনি শিশুপার্ক’ উদ্বোধন

‘বিশ্বকে বদলে দিতে, বিকশিত হই আনন্দের সাথে’ প্রতিপাদ্যে বৃহস্পতিবার(১৩ নভেম্বর) ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মো. শাহীন মাহমুদ ও উপজেলা সহকারী কমিশনার ভূমি সায়েম ইমরান উপজেলার বীরতারা ইউনিয়নের বাঁশনিয়োগী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এ সময় খেলার সামগ্রী পেয়ে উচ্ছ্বাসে মেতে ওঠে বিদ্যালয়টির শিক্ষার্থীরা। শিশু শিক্ষার্থী মোছা: নুসরাত, ফাতেমা জান্নাত ফিহা, রুমি আক্তারসহ আরো অনকে বলেন, আগে পড়াশোনার বাইরে ফাঁকা মাঠে দৌড়পাড়াই ছিল আমাদের কাজ। এখন ¯িøপার, ব্যালেন্সার ও বাসকেটবলসহ বিভিন্ন খেলা-ধুলার সামগ্রী পেয়েছি। এখন আমরা টিফিন পিরিয়ডে ও স্কুলে এসেই বিভিন্ন খেলায় অংশ নিতে পারব। সব মিলিয়ে খুব ভালো লাগছে।

এ উদ্যোগকে স্বাগত জানিয়ে অভিভাবক নাজনীন আক্তার নীলা, বকুল আক্তার সহ আরো অনেক অভিভাবকরা বলেন, অনেক শিশুই পড়াশোনায় আগ্রহ হারিয়ে ফেলত। প্লে-গ্রাউন্ড স্থাপনের ফলে তাদের বিদ্যালয়মুখী হওয়ার আগ্রহ বেড়ে যাবে। তাছাড়া সন্তানরা এখন শুধু বই নয়, খেলাধুলার মাধ্যমে মন খুলে শেখার সুযোগ পাচ্ছে- এটাই সবচেয়ে বড় প্রাপ্তি।

 

মিনি শিশুপার্ক’ উদ্বোধন

 

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. শাহীন মাহমুদ বলেন, প্রতিটি বিদ্যালয়ে শিশুদের বয়স উপযোগী দোলনা, ¯øাইড, দড়ি লাফ, ব্যালান্স বোর্ডসহ বিভিন্ন খেলার-সামগ্রী বসানো হবে। সেই সাথে পর্যায়ক্রমে প্রতিটি ইউনিয়নে ১ করে ও পৌরসভায় ৩ টি প্রাথমিক বিদ্যালয়ে এই মিনি শিশু পার্ক স্থাপন করা হবে। এতে শিশুরা আনন্দের মধ্য দিয়ে শিক্ষাগ্রহণের সুযোগ পাবে। আমরা আনন্দের সঙ্গে শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে পারলে আক্ষরিক অর্থেই তারা আমাদের সম্পদ হয়ে উঠবে। এই শিশুরাই এক সময় এদেশের প্রতিটি সেক্টরে অসাধারণ অবদান রাখবে, দেশকে উন্নতির শিখরে নিয়ে যাবে। একইসঙ্গে শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে প্রতিটি বিদ্যালয়ে বাংলাদেশের মানচিত্র সম্বলিত ম্যুরাল নির্মাণেরও উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলেও জানান উপজেলা নির্বাহী অফিসার।

 

মিনি শিশুপার্ক’ উদ্বোধন

 

এসময় ধনবাড়ী উপজেলা সহকারী কমিশনার ভূমি সায়েম ইমরান বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয় এটি শিশুদের মানসিক বিকাশ, দলগত চেতনা এবং আত্মবিশ্বাস বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিদ্যালয়ে খেলার পরিবেশ থাকলে শিশুরা নিয়মিত স্কুলে আসতে আগ্রহী হবে- ফলে ঝরে পড়ার হার অনেকটাই কমে যাবে।

প্লে-গ্রাউন্ড স্থাপনের এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ধনবাড়ী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুবোধ মন্ডল, ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হাফিজুর রহমান ও সাংবাদিক সোহাগ হোসেনসহ স্থানীয়রা গণ্যমান্যরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: