রবিবার, ১৭ মে ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন

শিরোনাম
গাজীপুরে টিসিবির ট্রাকসেল কার্যক্রম: সাধারণ মানুষের আগ্রহ বাড়ছে মেঘনা ভাঙনে হুমকিতে উপকূল, জরুরি ভাঙ্গন প্রতিরোধের আশ্বাস পানিসম্পদ মন্ত্রীর বেহেশতের কার্ড কিনলে ঠকে যেতেন নগদে : এমপি আবুল খায়ের “মুন্সীগঞ্জ জেলা ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ তিনজন গ্রেফতার” ভারতে চলন্ত ট্রেনে ভয়াবহ আগুন মেহেরপুরে ছাত্রলীগের পোস্টার লাগানোর ভিডিও ভাইরাল অপেক্ষা – আসাদুল ইসলাম শ্রাবন বড়াইগ্রাম সমাজসেবা কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও অসদাচরণের অভিযোগ বিগত ১৭বছর শিক্ষাকে নিয়ে রাজনীতি করা হয়েছে: এমপি খায়ের ভূঁইয়া গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি রনি, সাধারণ সম্পাদক বাঁধন

কেরানীগঞ্জে ইলিশ মাছ বিক্রয় বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত

কেরানীগঞ্জ প্রতিনিধি :: মা ইলিশ মাছ সংরক্ষণ অভিযান ২০২০ উপলক্ষে ১৪ ই অক্টোবর থেকে ৪ঠা নভেম্বর পর্যন্ত ইলিশ মাছ ধরা, সংরক্ষণ, বিক্রয় নিষিদ্ধ হওয়ায় এর তত্ত্বাবধানে মনিটরিং শুরু করেছে কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন।

আজ ১৪ ই অক্টোবর সকালে অভিযানের প্রথম দিনেই এই উপলক্ষে জিনজিরা মাছ বাজার, বউবাজার, আগানগর ব্রিজের নিচে বাজারসহ কয়েকটি বাজারে উপজেলা সহকারী কমিশনার (রাজস্ব) সানজিদা পারভীন তিন্নির নেতৃত্বে ও কেরানীগঞ্জ মডেল থানার সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ও বাজার কমিটির সদস্যদের সাথে নিয়ে তিনি বাজারগুলো ঘুরে সতর্কতামূলক মাইকিং পরিচালনা করেন এবং এই ২২ দিন ইলিশ মাছ বিক্রিতে মাছ ব্যবসায়ীদের নিরুৎসাহিত করেন। অভিযানের সময় বাজারে কোন ইলিশ মাছ না পাওয়ায় কাউকে গ্রেফতার বা কোন প্রকার অর্থদণ্ড করা হয়নি।

অভিযান প্রসঙ্গে সহকারী কমিশনার (রাজস্ব) সানজিদা পারভীন তিন্নি বলেন, এ বছর১৪ই অক্টোবর থেকে ৪ঠা নভেম্বর পর্যন্ত মোট ২২ দিন ইলিশ মাছ প্রজনন মৌসুম ঘোষণা করা হয়েছে। অন্যান্য বছর থেকে এবছর কঠোর অবস্থানে রয়েছে কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন। আমরা প্রথম দিন থেকেই মোবাইল কোর্ট পরিচালনা শুরু করেছি, আমাদের এই কার্যক্রম অব্যাহত ভাবে চলবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: