শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন

শিরোনাম
নাজিমগঞ্জ বাজারের প্রবীণ মাংস ব্যবসায়ী আব্দুর রশিদ আর নেই পুরনো আইন দিয়ে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়, কার্যকর আইন আনছে সরকার: আবুল খায়ের ভূঁইয়া ফুলবাড়ীতে আমন চাষে তোড়জোড়, জলাবদ্ধতা থেকে চারা গাছ রক্ষায় দোগাছি তৈরিতে ব্যস্ত কৃষক গোপালগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার উজিরপুরের মোঃ শহিদুল ইসলাম লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে গাছের চারা বিতরণ ও ফলজ বাগান উদ্ধোধন কুমিল্লার সংরক্ষিত মহিলা সংসদ সদস্য রাশেদা বেগম হীরার সঙ্গে কামরুল হুদার সাক্ষাৎকার ঝুঁকিপূর্ণ পাহাড় থেকে নাগরিকদের সরিয়ে নিন গোলামালির রস-কিচ্ছা- আশরাফ উদ্দীন আহমদ বিশ্বনেতাদের তাজা গুলিসহ রিভলভার উপহার দিলেন এরদোয়ান

গোয়ালন্দ জেলেদের মাঝে চাউল বিতরণ

রাজবাড়ী প্রতিনিধি :: “নিরাপদ মাছে ভরবো দেশ, মুজিববর্ষে বাংলাদেশ।” এই স্লোগানকে সামনে রেখে গোয়ালন্দ উপজেলার ১নং দৌলতদিয়া ইউনিয়নের ৫০৫ জন জেলেদের মধ্যে ২০ কেজি করে চাউল বিতরণ করা হয়।

এ সময় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মোঃ আমিনুল ইসলাম, মৎস অফিসার রেজাউল শরিফ, ১নং দৌলতদিয়ার গণমানুষের প্রিয় ইউনিয়ন চেয়ারম্যান, জনাব আব্দুর রহমান মন্ডল, প্যানেল চেয়ারম্যান আব্দুল গণি মন্ডল সহ প্রতিটি ওয়ার্ডের সকল ইউপি সদস্য।

ইউনিয়ন চেয়ারম্যান জেলেদের উদ্দেশ্যে বলেন,”আপনারা সরকারের দেয়া নির্দিস্ট সময় পর্যন্ত মা ইলিশ মাছ ধরা থেকে ভিরত থাকুন আমাদের দেশকে ইলিশ মাছে সমৃদ্ধ করুন।আপনারা অবশ্যই জানেন একটা মা ইলিশ মাছের পেটে প্রায় ৩০ লক্ষ ডিম থাকে আর এই মা ইলিশ মাছ যদি এই ডিম দেয় বা নদীতে ছাড়ে তাহলে আমাদের দেশের নদীতে ইলিশ মাছে সয়লাব হয়ে যাবে। মাছ খেতে না পেরে ফেলে দিতে হবে। তাই আসুন আমরা মা ইলিশ মাছ ধরা থেকে বিরত থাকি অন্যকে নিষেধ করি।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার জেলেদের উদ্দেশ্যে বলেন, “আপনারা মা ইলিশ মাছ ধরা থেকে বিরত থাকুন দেশকে মৎস সম্পদে সস্মৃদ্ধ করুন। আপনাদের যেন মাছ ধরা বন্ধের এই কয়দিনে অনাহারে না থাকতে হয় সেই জন্য সরকার থেকে আপনাদের ২০কেজি করে চাউল দেয়া হলো। আপনাদের যেন পরিবার নিয়ে না খেয়ে থাকতে হয় সেই জন্য মানবতার মা হিসাবে খ্যাত জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা এমন উদ্যোগ গ্রহন করেন।আপনাদের যে কোন বিপদে সরকার সব সময় পাশে আছে ও থাকবে। উপজেলা মৎস অফিসার সহ অন্যান্য ওয়ার্ড ইউপি সদস্য বক্তব্য রাখেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: