শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম
দল বেঁধে সমুদ্র অভিমুখে ১০ কোটি কাঁকড়া, রহস্য কী এ তুফান ভারি, দিতে হবে পাড়ি মাংস বিক্রির প্রচারে ব্যান্ড বাজিয়ে ১০ কিলোমিটার হাঁটানো হলো মহিষ দুটিকে এএফসির দুটি পুরস্কার জিতল বাফুফে শ্রমিক আন্দোলনে তৈরি হওয়া নিরাপত্তাহীনতায় আনা যায়নি আসামি, ট্রাইব্যুনালে বিচারকাজ ব্যাহত পাহাড়ের জনগোষ্ঠীকে মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত করতে হবে ‘ওপরের নির্দেশ আছে’ বলে ৮টি ইউনিয়ন পরিষদে তালা দিল যুবদল–ছাত্রদল বারিধারা থেকে সাতক্ষীরার সাবেক এমপি আতাউল হক গ্রেপ্তার কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিরুদ্ধে মাঠে নামছে এনসিপি, রাজপথ ‘দখলের’ হুঁশিয়ারি সুন্দরী প্রতিযোগিতা থেকে চলচ্চিত্রে, রাজনীতি: জ্যোতিকা জ্যোতির যত উত্থান-পতন

নড়াইলে আমন ধানের অধিক ফলন, কৃষকের মুখে হাসি

আতিয়ার রহমান, স্টাফ করেসপন্ডেন্ট- নড়াইল:
এ বছর নড়াইল জেলার আমন ধানের বাম্পার ফলন হয়েছে। রোপা আমন ধানের ফলন ভালো হওয়ায় জেলার কৃষকদের মুখে তৃপ্তির হাসি। তাছাড়া স্হানীয় হাট-বাজারে আমন ধানের দামও ভালো

জেলায় চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে রোপা আমন ধানের আবাদ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও হয়েছে ভালো।

জেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা যায়, চলতি মওসুমে জেলার ৩ উপজেলায় রোপা আমন ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৪৩ হাজার ৪৫০ হেক্টর জমিতে। সরকারি প্রণোদনা ও কৃষকদের উচ্চফলনশীল জাতের বীজ দেওয়ায় ৪৩ হাজার ৪৫৫ হেক্টর জমিতে আমনের আবাদ হয়েছে।

আবাদকৃত রোপা আমনের মধ্যে সদর উপজলোয় ২০,১৪০ হেক্টের জমিতে, লোহাগড়া উপজেলায় ১১ হাজার ২৬০ হেক্টের জমিতে এবং কালিয়া উপজেলায় ১২ হাজার ৫৫ হেক্টর জমিতে ধানের আবাদ করা হয়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অফিসের উপ-সহকারি কৃষি র্কমর্কতা নিপু মজুমদার জানান,চলতি মওসুমে উফশী বারি ধান-৭৫, ৮৭, বিনা ধান-৭, ১৭ জাতসহ বিভিন্ন জাতের, হাইব্রীড জাতের ধান গোল্ড, এ টু জেড-৭০০৬ জাতসহ অন্যান্য জাতের এবং স্থানীয় জাবড়া, কালোজিরা, চিনিগুড়া,দিঘা, ক্ষীরকন সহ বিভিন্ন জাতের আমন ধানের আবাদ হয়েছে।

লোহাগড়া উপজেলার আমাদা গ্রামের কৃষক আজমল হোসেন জানান, চলতি মওসুমে প্রায় ২ একর জমিতে রোপা আমন ধান আবাদ করেছেন। আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও ভালো হয়েছে। নতুন ধান বাজারে বিক্রি হচ্ছে ৯৫০ থেেক ১০০০ টাকা মণ দরে। দাম ভালো পাওয়ায় কৃষকের মুখে হাসি ফুটেছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আরিফুর রহমান জানান, সরকার থেেক চলতি মওসুমে কৃষকদরে মধ্যে প্রণোদনার উচ্চ ফলনশীল জাতের বীজ সরবরাহ করা হয়েছে। মাঠ পর্যায়ে কৃষকদের নিয়মিত পরামর্শ, আধুনিক পদ্ধতিতে ধান চাষে প্রশক্ষিণসহ প্রযুক্তি ব্যবহারে উৎসাহ, রোগবালাই নিয়ন্ত্রণে সচেতনতা এবং বীজ ব্যবস্থাপনায় পরিবর্তন আনার ফলে এবার বাম্পার ফলনের সম্ভব হয়েছে। সামগ্রীকভাবে, জেলায় আমন ধানের ভালো ফলন কৃষিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করছে। আমন ধানে কৃষকের গোলা ভরার সঙ্গে সঙ্গে জেলায় ফিরে এসেছে সোনালি স্বপ্ন, অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য, আর কৃষকের মুখে সন্তুষ্টির হাসি।

ইতোমধ্যে প্রায় ৯০ ভাগ জমির ধান কাটা হয়ে গেছে। ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহের মধ্যে সম্পূর্ণ ধান কাটা শেষ হয়ে যাবে বলে তিনি জানান।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: