রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন

শিরোনাম
মজুত করে চড়া দামে বিক্রির অভিযোগ, জব্দ ১৫০০ বস্তা সার সাংবাদিকদের গ্রেপ্তার ও সংবাদমাধ্যম বন্ধের প্রতিবাদে তুরস্কে বিক্ষোভ সিইসি জ্ঞানেশকে সরাতে রাজপথে নামছে ইন্ডিয়া জোট, ‘জনতার অভিশংসন’ ঘোষণা ব্যাটিং কোচ আশরাফুলকে সরিয়ে দিল বিসিবি সব সার বিতরণের দাবি ডিলারের, গুদামে মিলল ১৫০০ বস্তা সৌদির বিমানবন্দরে বিধিনিষেধ: বাতিল-স্থগিত ১৪৪ ফ্লাইট, ভোগান্তিতে ২২ হাজার যাত্রী ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন আফগানিস্তান মেসিকে পুরস্কৃত করল স্প্যানিশ রাজপরিবার মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও এগিয়ে যাচ্ছে আন্তর্জাতিক আদালত: প্রসিকিউটর ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে এসব বন্ধে প্রয়োজনীয় সব করা হবে: ধর্মমন্ত্রী

দেশে ২৪ ঘন্টায় আরও ১৫ জনের মৃত্যু

দেশে করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ৫ হাজার ৬২৩ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫২৭ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৮৬ হাজার ৮৬ জন।

শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৫৭৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৫২৭ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৮৬ হাজার ৮৬ জন। গত ২৪ ঘণ্টায় ১৫ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ৫ হাজার ৬২৩ জনের মৃত্যু হয়েছে।

এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ১ হাজার ৫০৯ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৩ লাখ ৭৩৮ জন।

উল্লেখ্য, দেশে করোনা ভাইরাসে প্রথম মৃত্যু ঘটে গত ১৮ মার্চ। এরপর গত ১৪ এপ্রিল ৩৮তম দিনে কোভিড-১৯ রোগীর সংখ্যা এক হাজারে দাঁড়ায়। এ পর্যন্ত দেশে মোট ২০ লাখ ৯৮ হাজার ৩৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: