মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম
উজিরপুরে মৎস্য অভিযানে ৩০ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ মুন্সীগঞ্জ প্রেস ক্লাব পরিদর্শন করেন মুন্সীগঞ্জ জেলার জেলা প্রশাসক নড়াইলে চলন্ত নসিমন থেকে ছিটকে পড়ে প্রাণ গেল গরু ব্যবসায়ীর মাষ্টার্স পর্যন্ত উপবৃত্তিসহ মেয়েদের অবৈতনিক শিক্ষার ব্যবস্থা করবে সরকার : এমপি আবুল খায়ের ভূঁইয়া সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত চৌদ্দগ্রামে আগুনে পুড়ল রামগঞ্জ ইউএনওর বসতঘর কোটালীপাড়ায় ৪ হাজার পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী সজীব গ্রেপ্তার, যৌথ বাহিনীর বিশাল সাফল্য চাকরি ছেড়ে ড্রাগন চাষে সাবলম্বী ঝিনাইদহের আবু সাঈদ বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলেছে বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক নিঃসঙ্গতার প্রতি- মুহাম্মদ আশরাফুল আলম সোহেল

সুবর্ণচরে নবাগত ইউএনও এর সাথে উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা

মোঃ আবদুল আজিজ স্টাফ রিপোর্টার:
নোয়াখালী সুবর্ণচরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আকিব ওসমান এর সঙ্গে সুবর্ণচর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে নবাগত ইউএনও সকলকে স্বাগত জানিয়ে প্রশাসন ও সাংবাদিক একে অপরের পরিপূরক বলে মন্তব্য করেন।মতবিনিময়কালে উপস্থিত ছিলেন— উপজেলা প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক আবুল বাসার, সদস্য সচিব আব্দুল আজিজ, ক্লাবের সদস্য ইমাম উদ্দিন সুমন, দেলোয়ার হোসেন রাজু, আহসান হাবীব, তানভীর ইরাক, ফোরকান উদ্দিন সুজন,ডাক্তার হামিদ উল্যাহ
ফখরুল ইসলাম, ফখরুল মোস্তফা প্রমুখ।

সভায় উপজেলা নির্বাহী অফিসার আকিব ওসমান বলেন, ‘সাংবাদিকরা সমাজের দর্পণ। তারা তাদের লেখনীর মাধ্যমে সমাজের ইতিবাচক দিক যেমন তুলে ধরেন, তেমনি অসঙ্গতিগুলোও প্রকাশ করেন। প্রশাসন ও সাংবাদিকরা পরিপূরক,সাংবাদিকরা প্রশাসনের সহযোগী হিসেবে কাজ করলে সমাজ ও রাষ্ট্র উভয়ই উপকৃত হবে।

আমি আশাবাদী, সাংবাদিকরা অতীতের মতোই গঠনমূলক ও ইতিবাচক সংবাদ পরিবেশনের মাধ্যমে সুবর্ণচরের উন্নয়ন ও সুশাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।’ এসময় সাংবাদিকরাও প্রশাসনের সহযোগিতা কামনা করেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: